নিউজ

আরও ৪৭টি চিনা অ্যাপস নিসিদ্ধ করলো ভারত সরকার, নজরে এবার PubG

জাতীয় নিরাপত্তার স্বার্থে এর আগে ভারতে ব্যান হয়েছিল টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো ৫৯ টি জনপ্রিয় চীনা অ্যাপ। সোমবার আবারও ৪৭ টি চীনা অ্যাপ ব্যান করার কথা ঘোষণা করলো কেন্দ্র সরকার। তবে কোন কোন অ্যাপ এই তালিকায় আছে তা এখনো প্রকাশ করেনি কেন্দ্র। আরও জানা যাচ্ছে, সরকারের নজরে আছে আরও ২৭৫ টি অ্যাপস। এর মধ্যে পাবজি, লুডোর মতো জনপ্রিয় গেমসও আছে। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের অভিযোগ, এই অ্যাপ গুলির মাধ্যমে তথ্য পাচার হচ্ছে চীনে।

এর আগে ব্যান করা ৫৯ টি অ্যাপের প্রস্তুতকারকদের ব্যান অর্ডার কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। যে সমস্ত প্রস্তুতকারকরা এই অর্ডার মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আজ আগের ব্যান হওয়া ৫৯ টি অ্যাপের ক্লোন অ্যাপ গুলিকেও ব্যান করা হয়েছে। এই ৪৭ টি ছাড়াও পাবজি সহ আরও ২৭৫ টি অ্যাপের উপর নজর রাখছে কেন্দ্র।

ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের একটি সূত্রের খবর অনুযায়ী, এই ব্যান হওয়া অ্যাপ গুলি যারা পরোক্ষভাবে চালাবে বা সক্রিয় রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমন অনেক অ্যাপ আছে যেগুলি অন্য দেশের সংস্থার সাথে মিলে চালায় চীনা সংস্থা গুলি। কিন্তু সেই অ্যাপ গুলির মূল সার্ভার থাকে চীনের কোনো প্রদেশে। যেমন জনপ্রিয় গেম পাবজি এরকম ভাবেই চলে। মূল সার্ভার চীনে থাকার জন্য সহজেই হাতিয়ে নেওয়া যায় তথ্য। তাই সরকারের তরফে সমস্ত অ্যাপের উপর নজর রাখা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026