ভারত ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সাথে ৩৬ টি রাফাল বিমানের চুক্তি করেছিল। প্রায় ৫৯ হাজার কোটি টাকার চুক্তি ছিল। এবার সেই চুক্তি অনুযায়ী সোমবার ফ্রান্সের এয়ারবাস থেকে ৫ টি রাফাল বিমান উড়ে গেল ভারতের উদ্দেশ্যে, আর সেই ভিডিও এখন ভাইরাল। এই বিমানগুলোকে ভারতীয় বায়ুসেনার পাইলটরাই ৭ হাজার ৩৬৪ কিমি দূরত্ব অতিক্রম করে নিয়ে আসছে।
সূত্র অনুযায়ী, ফ্রান্স এয়ারবেস থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে UAE-র দফার এয়ারবেসে জ্বালানি নিয়ে এবং সমস্ত টেকনিক্যাল পরীক্ষা করার পর আবার ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। সূত্র মারফত এটাও জানা গেছে যে ৩৬ টির মধ্যে প্রথম ধাপে ১০ টি রাফাল বিমান দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর জন্য তা আর সম্ভব হয়নি। তাই এখন ৫ টি রাফাল বিমান তুলে দিচ্ছে ফ্রান্স।
চীনের সাথে এই সংঘাতের আবহে রাফাল বিমানগুলি খুব জরুরি। ২ জুন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলেন। সঠিক সময়ে ভারতে এই বিমানগুলি চলে আসবে বলে কথা দিয়েছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…