নিউজ

কিভাবে মৃত্যু হল বিকাশের? কি জানাল কানপুরের পুলিশ? দেখুন ভিডিও

পুলিশের জালে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ধরা পড়েছিল উত্তরপ্রদেশের কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে। মধ্যপ্রদেশের উজ্জয়ন এলাকার মহাকাল মন্দিরের সামনে থেকে গ্রেফতার করা হয় বিকাশকে। আর সেখান থেকেই উত্তরপ্রদেশের শিবলিতে নিয়ে আসছিল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের একটি কনভয়। সেই সময় রাস্তায় একটি গাড়ি উল্টে যায়।

পুলিশের সূত্র অনুযায়ী, সেই সময় বিকাশ আহত এক পুলিশের বন্দুক ছিনিয়ে পালাতে চেষ্টা করে। তখন বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। তারপর তাঁকে কানপুরের এলএলআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানায়। আজকেই কানপুর আদালতে বিকাশকে পেশ করার কথা ছিল। অন্যদিকে, বৃহস্পতিবার অন্য একটি এনকাউন্টারে উত্তরপ্রদেশ পুলিশ দুবের অন্য দুজন সহযোগীকে গুলি করেছে। পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে কানপুরে প্রভাত মিশ্র এবং অন্য একটি এনকাউন্টারে প্রবীণ দুবে নিহত হয়।

প্রসঙ্গত, হত্যাসহ তার বিরুদ্ধে মোট ৬০টি মামলা দায়ের রয়েছে। গত ৩রা জুলাই কানপুরের কাছে একটি শ্যুট আউটে ৮জন পুলিশকর্মীর মৃত্যুর পর সে পালিয়ে বেড়াচ্ছিল। ফরিদাবাদের একটি হোটেল থেকে পালিয়ে যাওয়ার পর তিন রাজ্যের পুলিশ তার খোঁজ চালাচ্ছিল। জানা গিয়েছে কিছু পুলিশ সদস্য তার পালিয়ে যাওয়ার পেছনে জড়িত ছিল। এদের মধ্যে দুজনকে গ্রেফতার এবং বাকিদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উজ্জ্বয়ন পুলিশকে দুবের গ্রেপ্তারের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন যারা এটা ভাবে যে মহাকালের কাছে গিয়ে তাদের পাপ ধুয়ে ফেলতে পারবে তারা এখনও ভগবানকে বোঝেনি। আরও বলেন যে, এই বিষয়ে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলেছেন। শীঘ্রই তাকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তার গ্রেপ্তারের জন্য পুলিশ ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026