দেশে করোনাতে মৃত্যুর হার বিশ্বের মধ্যে সবচেয়ে কম, রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী
দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ছুঁইছুঁই। এখনই সংক্রমণের সংখ্যা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে এই রোগের চিকিৎসা অনেকটাই খরচ সাপেক্ষ। সরকারি হাসপাতালে এই রোগের চিকিৎসা বিনামূল্যে করা হলেও বেড পাওয়া যাচ্ছে না.যে হারে সংক্রমণ বাড়ছে, সেখানে বেড ফ্রি পাওয়া কার্যত অসম্ভব। আর তাই বাঁচার জন্য রোগের চিকিৎসার জন্য আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। বেসরকারি হাসপাতালে এর খরচ অনেক বেশি।
তবে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা সম্পর্কে কি আপনি জানেন? এই যোজনাতে নাম থাকলে অনেক সুবিধা পাওয়া যাবে।
কি সুবিধা? জেনে নিন-
এই যোজনাতে নাম থাকলে একটি পরিবার এক বছরে ৫ লক্ষ্য টাকা অবধি চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাবেন। এর জন্য একটি ই-কার্ড থাকে। এর মাধ্যমে ক্যাসলেস পরিষেবা পাওয়া যাবে।
এই পরিষেবা পেতে গেলে কি করতে হবে? জানুন –
আয়ুষ্মান ভারত যোজনায় নিজের নাম আছে কিনা পরীক্ষা করার জন্য সরকারি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইট হল https://www.pmjay.gov.in/ ৷ এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাওয়া যাবে Am I Eligible বলে একটি কলাম রয়েছে৷ সেখানে গিয়ে ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে ৷ যেখানে আপনি জানতে পারবেন আপনি এই পরিষেবা পাওয়ার যোগ্য কিনা ৷ সবটা জানার পর ব্যবহারকারী নিজের মোবাইলে একটা OTP পাবেন ৷ এই ওটিপি সাবমিট করতে হবে ৷ এরপর আপনি কোন রাজ্যে থাকেন তা নির্বাচন করতে হবে।
এরপর কয়েকটি ক্যাটাগরি পাওয়া যাবে ৷ এই ক্যাটাগরিতে নাম চেক করতে হবে ৷ এখানে নিজের নাম , HHD নম্বর, রেশন কার্ড আর মোবাইল নম্বরের অপশন পাবেন৷ আর এরপরেই জানতে পারবেন আপনার নাম এই আয়ুষ্মান ভারত প্রকল্পে নথিভুক্ত হবে কিনা। এছাড়া একটি হেল্পলাইন নম্বরও থাকছে। সেটা হল- 14555 , 1800-111-565 কল করে সব তথ্য জেনে নিতে পারবেন ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…