করোনা সংক্রমণ ঠেকাতে এবার বাংলার পথেই হাঁটছে যোগী রাজ্য। শুক্রবার রাত ১০ টা থেকে উত্তরপ্রদেশে শুরু হচ্ছে লকডাউন। আর চলবে সোমবার সকাল ১০ টা পর্যন্ত। প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বেরোনো যাবে না। কড়া বিধিনিষেধ লাগা করা হয়েছে।
এই লকডাউনের সময় সরকারি ও বেসরকারি অফিস, সমস্ত দোকান, মল, রেস্তোরা সব বন্ধ থাকবে। কেবলমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। বন্ধ থাকবে পরিবহন ব্যবস্থা ও। তবে বিশেষ ট্রেনগুলিকে রাজ্যে আসার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এছাড়া বিশেষ বাসে করেও যাত্রীরা ফিরতে পারবেন। গ্রামের এলাকাগুলির কারখানাগুলোতে কাজের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া রাস্তা ও এক্সপ্রেসওয়েতে কাজ চালু থাকবে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৮৪৫ জনের। তবে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২০ হাজার মানুষ। এই আক্রান্তের সংখ্যা মাতারতিরিক্ত হারে বাড়ছে বলেও সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…