যাদের উপসর্গ নেই, তাদের থেকে কম ছড়ায় করোনা, অবশেষে একটা স্বস্তির বার্তা দিল WHO
দেশ জুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশ লক ডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে এই লক ডাউন বিধি জারি করা হয় যার মেয়াদকাল আগামী ১৪ এপ্রিল মধ্যরাতে শেষ হবে। তবে এখনো পর্যন্ত ভারতে যা পরিস্থিতি তাতে করে কি বলা যায়, ভারত স্টেজ থ্রিতে অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে? যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সম্প্রতি করা দাবি যে, ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে, তা ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। গোষ্ঠী সংক্রমণ বা স্টেজ থ্রি তখনই শুরু হবে যখন একটি জায়গা থেকে করোনার সংক্রমণে মানুষ কিভাবে আক্রান্ত হল তা জানা যাবে না। অর্থাৎ যখন ২০-৩০ শতাংশ সংক্রমণের বাহক বা উৎসের কোনও খোঁজ মিলবে না। কিন্তু ভারতে এখনো পর্যন্ত যেকটি আক্রান্তের খোঁজ মিলেছে তাদের মধ্যে বিদেশ যোগ বা নিজামুদ্দিন যোগ বা করোনা হয়েছে এমন কারোর সংস্পর্শের ফলেই সৃষ্টি হয়েছে।
সুতরাং, WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে এখনও ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। আগামী শনিবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা প্রসঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। লক ডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা বা তা বাড়লে আরও কতদিনের জন্য বাড়ানো হবে তা জানা যাবে ওই বৈঠকের পরেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…