নিউজ

রাজ্যে করোনার পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি! স্পষ্ট জানালেন মুখ্যসচিব

রাজ্যে সরকারের পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যার সাথে বেসরকারি পরিসংখ্যানের কিছুটা পার্থক্য থেকেই যায়। করোনা নিয়ে তথ্য দেবার ক্ষেত্রে দায়িত্বে থাকেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। এই পরিসংখ্যান নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব থাকে তা আজ নবান্নের সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে প্রকাশ করলেন নবান্নের মুখ্যসচিব রাজীব সিনহা।

তিনি বলেছেন,” রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৮৯ জন, মারা গেছেন ৫ জন। আর কোয়ারেন্টাইন থেকে ৪৫০ জন মুক্ত হয়েছেন। নতুন করে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১২ জন।” এরপরই সাংবাদিকরা প্রশ্ন করেন যে বেসরকারি মতে মৃতের সংখ্যাটা আরও বেশি। এই প্রশ্নে মুখ্যসচিব স্পষ্ট করে বলেন যে  করোনা ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা নিয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং পরে তাঁর করোনা সংক্রমণ হচ্ছে, তাঁদের এই মৃতের তালিকাতে রাখা হচ্ছে না।

এর সাথে তিনি আরও বলেছেন যে রাজ্য যে পরিসংখ্যান দিচ্ছে সেটাই একমাত্র ঠিক। মৃতদের ময়নাতদন্ত রিপোর্ট ও অন্যান্য রিপোর্ট দেখে বিশেষজ্ঞ চিকিৎসক যে রিপোর্ট দিচ্ছেন সেটাই গ্রহণযোগ্য। তাই মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্ত হবার দরকার নেই। এরসাথে তিনি লকডাউনের ফলে যে সংক্রমণ কিছুটা হলেও কমেছে সেটার উল্লেখ করেছেন। আর কেন্দ্র যদি লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে রাজ্য ও সেটা মেনে চলবে বলে তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026