নিউজ

করোনা মোকাবিলায় তিন জোনে ভাগ হয়ে চলবে ট্রেন, জানাল রেল

লকডাউন উঠে যাওয়ার যাত্রীবাহী ট্রেন চলবে কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে রেল। তবে করোনা ভাইরাস সংক্রমিত এলাকাগুলোকে চিহ্নিত করে বিভিন্ন ভাগে ভাগ করে ট্রেন চলাচল করার বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে ভারতীয় রেল সূত্রে খবর পাওয়া গেছে। কোথায় কতটা প্রভাব ফেলেছে কোভিড ১৯ তার উপর ভিত্তি করে রেড, ইয়োলো ও গ্রিন এই তিনটি ভাগে ভাগ করা হবে দেশের রেলপথগুলোকে। সেই হিসেব মতোই ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেনের চলাচলকে স্বাভাবিক করা হবে।

ভারতীয় রেল সূত্রে খবর, করোনা ভাইরাসের প্রকোপের উপর ভিত্তি করে রেলপথগুলোকে তিনটি জোনে ভাগ করা হবে। রেড জোন অর্থাৎ বিপজ্জনক এলাকায় রেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ইয়োলো জোন অর্থাৎ মোটামুটি স্বাভাবিক এলাকায় গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেন বাছাই করে চালানো হবে। গ্রিন জোন অর্থাৎ বিপদমুক্ত এলাকায় যতটা সম্ভব বেশি ট্রেন চালানোর বন্দোবস্ত করা হবে। সম্প্রতি বিভিন্ন জোনের ডিভিশনাল ম্যানেজারদের নিয়ে ডাকা রেলওয়ে বোর্ডের রিভিউ মিটিংয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে উঠে বিভিন্ন মতামতের থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

একইসঙ্গে আলোচনা থেকে এও উঠে এসেছে যে, প্রথম দিকে নির্দিষ্ট সময়সারণী মেনে চলবে না যাত্রীবাহী ট্রেন, সবই চলবে স্পেশাল ট্রেন হিসেবে। যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখতে থাকছে না মিডল বার্থ। থাকবে না অসংরক্ষিত কামরাও। কঠোর নিরাপত্তার কারণে ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের এই মুহূর্তে ট্রেনে চড়ার সুযোগ থাকছে। তবে সমস্ত বিষয়ই আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে। ১৪ এপ্রিল লকডাউনের সময়সীমা শেষ হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026