ইংল্যান্ডকে টপকে ভারত এখন ৪ নম্বরে, দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ
দেখতে দেখতে বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত ৪ নম্বরে পৌঁছে গিয়েছে। যে হারে সংক্রমণ বাড়ছে, আমেরিকার পর ভারতের স্থান পেতে আর বেশি দেরি নেই। বৃহস্পতিবার করোনা আক্রান্তের নিরিখে ব্রিটেনকে টপকে বিশ্বের চতুর্থ স্থানে পৌঁছেছে ভারত। ভারতের আগে এখন রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া। আমেরিকাতে আক্রান্তের সংখ্যা ২০ লক্ষের বেশি। আক্রান্ত ও মৃতের সংখ্যার ভিত্তিতে আমেরিকা গোটা বিশ্বের মধ্যে শীর্ষে।
আমেরিকার পর রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যা ৮ লক্ষের বেশি আছে। আর তৃতীয় স্থানে থাকা রাশিয়াতে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষের বেশি। কিন্তু মৃতের সংখ্যা অনেক কম। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের কাছাকাছি। লকডাউন চলার সময় দেশে আক্রান্তের সংখ্যা এত দ্রুত হারে বাড়েনি। মে মাসের শেষের দিকে ভারত ১০ নম্বরে ছিল। সেখান থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারত ৪ নম্বরে পৌঁছে গিয়েছে।
করোনা ভাইরাসের হটস্পট ইতালি ও স্পেনকেও টপকে গিয়েছে ভারত। আনলক ১ চালুর পর থেকে প্রতিদিনই দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি থাকছে। আর প্রতিদিনই নতুন রেকর্ড করছে। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যা ও পাল্লা দিয়ে বাড়ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…