করোনা সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে, তবে দিনদিন যেন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি যদিও বেশ কিছু পরিষেবা চালু করা হয়েছে তারপরও ‘ওয়ার্ক ফ্রম হোম’ মানতে হচ্ছে বহু কর্মচারীদের। এর ফলে ডেটার চাহিদাও বহুগুণ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে বেশ কিছু রিচার্জ প্ল্যান এনেছে বিভিন্ন টেলিকম সংস্থা। ব্যাতিক্রমী নয় এয়ারটেল, গ্রাহকদের কথা মাথায় রেখে আকর্ষণীয় ডেটা প্ল্যান এনেছে এই সংস্থা।
জানা গিয়েছে ২৫১ টাকার এই প্রিপেইড প্ল্যানটিতে ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। তবে আগের প্ল্যানের সাথেই এই প্ল্যানটির সুবিধা পাওয়া যাবে। উল্লেখযোগ্য ব্যাপার হল এই প্ল্যানে কোনো ভয়েস কলিং বা এসএমএস এর সুবিধা মিলবে না। এছাড়া আলাদা করে কোনো বৈধতাও থাকবে না, আগের চালু থাকা প্ল্যান যতদিন থাকবে, ততদিনই এই প্ল্যানটি বৈধ থাকবে। প্ল্যানটি কম টাকায় বেশ সুবিধাজনক হবে বলেই আশা করা যাচ্ছে।
তবে লঞ্চ করার কিছুদিন পরই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি তুলে নেওয়া হয়েছিল। যদিও অন্য জায়গা থেকে রিচার্জ করা যাচ্ছিলো, তবে চাহিদা বুঝে ফের প্ল্যানটি নিয়ে এসেছে এয়ারটেল কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…