খেলা

দলে একাধিক নতুন মুখ, দেখুন একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার দল

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা করলো বিসিসিআই-এর সর্বভারতীয় সিনিয়র নির্বাচক কমিটি। ২৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ওয়ানডে। ইতিমধ্যে বিসিসিআই পুণেতে সব ওয়ানডে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, পেসার প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ এবং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে সিরিজের জন্য ভারতীয় দলে বাছাই করা হয়েছে। এদিকে ওয়ানডেতেও ফিরছেন না বুমরাহ।

সিরিজের প্রথম ম্যাচ ২৩শে মার্চ, ২৬ তারিখে দ্বিতীয় ওয়ানডে এবং ২৮শে মার্চ তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সূর্যকুমার যাদব এবং ক্রুনাল পান্ডিয়া উভয়ই সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে তাদের ভাল পারফরম্যান্সের পর নির্বাচিত হয়েছেন। প্রসিধ কৃষ্ণও একটি নজরকারা টুর্নামেন্ট খেলেন যেখানে তিনি কর্ণাটকের জন্য ১৪ টি উইকেট তুলে নেন। তরুণ তারকা পৃথ্বী শ এবং দেবদত্ত পাদিককাল এই বছরের টুর্নামেন্টের দুর্দান্ত ব্যাটিং এর সাথে সাফল্য অর্জন করলেও উভয়ের নামই স্কোয়াডে নেই। যাইহোক এক নজরে দেখে নিন ওয়ানডেতে ভারতের সম্পূর্ণ দল।

টিম ইন্ডিয়ার পূর্ণ দলঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।

টিম ইন্ডিয়া এখন ইংল্যান্ডের সাথে টি টোয়েন্টির চূড়ান্ত ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে। ভারত বনাম ইংল্যান্ডের টি২০ সিরিজের স্কোর বর্তমানে ড্র। আগামীকাল হতে চলেছে দুই দলের ভাগ্য নির্ধারণ ম্যাচ।

Anirban Kundu

Recent Posts

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026