ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে পেয়ে যান মাসে ৩৩০০ টাকা পেনশন

ব্যাংকের থেকে পোস্ট অফিসের স্কিমগুলি বর্তমানে অনেক বেশি লাভবান হয়ে উঠেছে মানুষের জন্য। অনেকেই এখনো জানেন না পোস্ট অফিসের বেশকিছু এমন স্কিম রয়েছে যেগুলিতে ইনভেস্ট করলে আপনারা আপনার টাকার নিরাপত্তা তো পাবেনই তার সঙ্গে আপনি হাজারো বেনিফিট আনলক করতে পারবেন। তার সাথে মেয়াদ শেষে উচ্চ রিটার্ন তো আছেই। যদি আপনি নিজের অবসর জীবনের জন্য চিন্তিত থাকেন, তাহলে আপনার জন্য দুর্দান্ত কিছু স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়া পোস্ট।

পোস্ট অফিস সম্প্রতি চালু করে দিয়েছে নিজেদের মাসিক পেনশন প্ল্যান, যেখানে আপনারা ১০০ অথবা ১০০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারবেন। আপনার সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ হবে ৪.৫ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ১০০০ টাকা থেকে আপনি বিনিয়োগ শুরু করতে পারবেন। সর্বমোট ৩ জন বিনিয়োগকারী মিলে একটি জয়েন্ট একাউন্ট আপনারা খুলতে পারবেন। তবে জানিয়ে রাখি জয়েন্ট একাউন্ট খুললে কিন্তু সর্বাধিক সঞ্চয় এর পরিমাণ থাকবে ৯ লক্ষ।

বিনিয়োগ তো করলেন, বেনিফিট কি পাবেন নিশ্চয়ই এটাই চিন্তা করছেন। আপনাদের জানিয়ে রাখি, স্কিমে যদি আপনি মাত্র ৫০ হাজার টাকা এককালীন বিনিয়োগ করেন তাহলে বার্ষিক ৩৩০০ টাকা পেনশন পেয়ে যাবেন। পাঁচ বছরে সর্ব মোট সুদ পাবেন ১৬ হাজার ৫০০ টাকা। বর্তমান মাসিক আয় স্কিমে ৬.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস।

আপনি যদি এই স্কিমে ইনভেস্ট করেন তাহলে আপনি চক্রবৃদ্ধি হারে সুদ না দিয়ে আপনাকে সরল সুদ দেওয়া হবে। সহজ বাংলায় বলতে গেলে, যদি আপনি মাসে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে পেনশন পাবেন ৫৫০ টাকা করে এবং বছরে পাবেন ৬ হাজার ৬০০ টাকা। আপনার পরবর্তী জীবনের জন্য সিকিউরিটির খাতিরে একটি স্কিম আপনি গ্রহণ করতেই পারেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026