বিনোদন

Sonu Sood Viral Video: সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি পাউরুটি-ডিম বিক্রি করছেন অভিনেতা সোনু সুদ

কথায় আছে খারাপ সময়ে আসল মানুষ চেনা যায় তখন কে হিরো আর কে জিরো। তেমনই এই করোনা পরিস্থিতিতে কে আসল হিরো তা এতদিনে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। হ্যাঁ তিনি আর কেউ না ইনি হলেন সকলের প্রিয় সোনু সুদ। রিলে অভিনেতা যতই ভিলেন হোক কিন্তু আসল জীবনে এই মানুষটি হল গরীবের মসিহা। সোনু আগেও নানান সমাজমূলক কাজের সাথে যুক্ত হয়েছিলেন তবে করোনার প্রবেশ যেদিন ভারতে হয়েছে তিনি সেদিন প্রাণপণে মানুষের পাশে এসে থেকেছেন।

গত বছর প্রথমেই লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেন যা রাজ্যের নেতা মন্ত্রীরা ও করে দেখাতে পারেননি। শুধু সেই শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনেননি। তাদের সকলে কাজ করে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই ব্যবস্থা ও করে গিয়েছেন। এবছর করোনা আরো ভয়াবহ হয়ে এসেছে তবু পিছিয়ে নেই এই অভিনেতা। অভিনেতা দিন আনা দিন খাওয়া মানুষকে যথাযথ সাহায্য করার চেষ্টা করে চলেছেন দুবছর ধরে।

করোনার দ্বিতীয় ওয়েভে সোনুর নানান ভাবে দেখা পাওয়া গিয়েছে। তবে এবারব অন্য লুকে পাওয়া গেল সোনুকে। সাইকেল ব্যাগ ভরতি ডিম পাউরুটি নিয়ে দেখা মিলল প্রিয় সোনুর। ভাবছেন তো এইসব নিয়ে সোনু কি করবে? ভাবছেন তো কি করছে এত ডিম পাউরুটি বিক্রি করতে শুরু করেছেন পর্দার অভিনেতা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সাইকেল, ডিম-পাউরুটির ব্যাপারটি সত্যি। নিজেই সোনু সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে মজার ছলে সোনু লিখেছেন, “১০ টি ডিমের সঙ্গে একটি পাউরুটি পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। সঙ্গে বিনামূল্যে হোম ডেলিভারির ব্যবস্থাও থাকবে।” মহামারীর কারণে শপিং মল পুরোপুরি বন্ধ থাকার জন্য নিজেই এবার প্রয়োজনীয় দ্রব্যের সংস্থান করছেন সোনু। মজা করে নিজেকে ‘সুপার মার্কেট’ বলে দাবিও করেছেন অভিনেতা। তবে সোনুর এই ভিডিও বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

এর আগেও সোনু অনেকের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। অনেল অসহায় ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। সম্প্রতি অন্ধপ্রদেশে সোনু সুদের একটি বড় পোস্টারে ফুলের মালা পরিয়ে, দুধ ঢালা হচ্ছে ভগবান শিবের মতো পুজো করেছেন। সকলের কাছে সোনু মাসিহা বললে কিছু কম না।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026