বিনোদন

বেবিবাম্প নিয়ে বিজ্ঞাপনের শ্যুট, কাজে বিরাম নেই ‘হবু মা’ নুসরত জাহানের

টলি অভিনেত্রী খুব শীঘ্রই মা হতে চলেছেন। এই খবর এখন কারোরই অজানা নয়। তবে অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছিলেন, অভিনেত্রীর আগত সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ডেস্টিনেশান ওয়েডিং হয়েছিল তা ভারতের বিবাহ আইনে ‘বৈধ’ নয়। তাঁরা শুধুমাত্র লিভ-ইন সম্পর্কে ছিলেন। তবে অভিনেত্রী মা হচ্ছেন এই কথা এখন অনস্বীকার্য।

তবে অভিনেত্রী অন্তঃসত্ত্বা এ কথা পুরোপুরি সত্যি। বর্তমানে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা অবস্থায় দ্বিতীয় পর্যায় চলছে। সামনের সেপ্টেম্বরেই আসতে পারে নতুন অতিথি। তবে এত সবের মধ্যেও নিজের কাজকে প্রাধান্য দিলেন অভিনেত্রী। কাজের ফাঁকেই নিজেকে সময় দিচ্ছে তার মাঝেই করছে শ্যুটিং। সিনেমার নয়, বিজ্ঞাপনেরও চলছে শুটিংও। সেই শুটিংয়ের মুহূর্ত লেন্সবন্দী হয়েছেন অভিনেত্রী। আর সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, নুসরত পরণে রয়েছেন কালো রঙের হুডি, খোলা চুল। সযত্নে ঢেকে রেখেছেন নিজের বেবিবাম্প। মুখে চোখে প্রেগন্যান্সি গ্লো। তবে কিসের বিজ্ঞাপন শ্যুট করলেন তা জানা না গেলেও কাজের জায়গায় হাজির ছিল নুসরতের গোটা টিমই। ফ্যাশন স্টাইলিস্ট কিয়ারা সেনের ইনস্টা স্টোরিতে ধরা পড়েছে নুসরতের শ্যুটের এক্সক্লুসিভ মুহূর্ত। আর সেই মুহূর্ত নিজের স্টোরিতেও সেই ছবি শেয়ার করেছেন নুসরত।

এই ছবি বেশ ভালোই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তবে প্রশ্ন একটাই আছে, নুসরতের বাচ্চার পিতৃপরিচয় কি? তবে নুসরতের বিয়ে নিয়ে শুরু হয়েছে নানান কাঁটাছেঁড়া। জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে অভিনেত্রী ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের নাম উল্লেখ আছে তবে প্রশ্ন উঠছে নিখিলকে স্বামী না মানলেও কেন তিনি এই কাজ করেছেন? সংসদ হিসেবে শপথ নেওয়ার দিন নববধূ সাজে অভিনেত্রী বলেন, ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠে করেন। সেই মুহূর্তের ভিডিও টুইটে করে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য। তাতে তিনি অভিনেত্রীকে প্রশ্ন করেন,জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা পুরোটাই মিথ্যা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026