নিউজ

বর্ষবরণের রাতে সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের এডভাইজারি, একাধিক রাজ্যে নাইট কার্ফু, প্রস্তুত কলকাতাও

করোনার (Corona) নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে (India)। ইতিমধ্যেই এদেশে ২৫ জনের দেহে পাওয়া গিয়েছে করোনার নয়া স্ট্রেনের উপস্থিতি। এই পরিস্থিতিতে বর্ষশেষের রাতে (31st December Night) জমায়েতের মধ্যে দিয়ে যাতে কোনওভাবেই সংক্রমণ বেড়ে না যায়, তার জন্য তৎপর কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে অ্যাডভাইজারি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry)। অ্যাডভাইজারিতে (Advisory) সমস্ত রাজ্যকে সুপার স্প্রেডার ইভেন্টগুলির ওপর নজরদারি এবং নিষিদ্ধ ঘোষণা করার কথা বলা হয়েছে। পাশাপাশি এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলিকে কঠোর ব্যবস্থা গ্রহণের আবেদনও জানানো হয়েছে।

এদিকে ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে সংক্রমণ ঠেকাতে নাইট কার্ফুর কথা ভেবে দেখার আবেদন জানিয়েছিল কেন্দ্র। সেই পথে হেঁটে আজ, বৃহস্পতিবার ও আগামিকাল, শুক্রবার নাইট কার্ফু জারি করা হবে দিল্লিতে। এমনকি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বর্ষবরণের পার্টিতেও। একইভাবে দেশের বাণিজ্যনগরী মুম্বইতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমস্ত নিউ ইয়ার পার্টিতে। পাশাপাশি আগামী ৫ তারিখ পর্যন্ত নাইট কার্ফু লাগু করেছে মহারাষ্ট্র সরকার। নাইট কার্ফুর কারণে সমস্ত রেস্তোরাঁ ও পাবগুলিকে ১১টার মধ্যে বন্ধ করতে হবে। এক্ষেত্রে বর্ষশেষের রাতে ১১টার পর কোনও রেস্তোরাঁ খোলা থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন।

এদিকে শহর কলকাতাতেও বর্ষশেষের রাতে জমায়েত এড়াতে কোমর বেঁধে মাঠে নামছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, অন্যান্য বছর বর্ষশেষ তথা বর্ষবরণের রাতে শহর কলকাতায় যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়, তা তো থাকছেই, সঙ্গে থাকছে আরও বাড়তি কিছু ব্যবস্থা। বর্ষশেষের রাতে শহরের যে সমস্ত জায়গাগুলি মূলত ভিড়প্রবণ, সেই সমস্ত এলাকায় থাকবে কড়া নজরদারি। পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্যও চলবে অভিযান। চলবে নাকা চেকিংও। ইতিমধ্যেই মানুষকে নিরাপদে ও সংযতভাবে বর্ষবরণের উৎসব পালনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবে সামিল হওয়ার ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। বর্ষশেষের রাতে কোনওরকমভাবেই ভিড় জমানো যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026