রাজ্য

বাসে উঠলেই ভাড়া ১৪ টাকা, ভাড়া না বাড়ালে আন্দোলনের হুমকি বাসমালিকদের

গোটা দেশজুড়ে মূল্যবৃদ্ধি ও সেইসাথে করোনা ভাইরাস প্যানডেমিক এর প্রভাব নাজেহাল করে দিচ্ছে মধ্যবিত্তের অবস্থা। এরইমধ্যে কলকাতা ও শহরতলীতে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে ফের সরব হয়েছেন বাস মালিক সংগঠনগুলি। তারা জানিয়ে দিয়েছে ন্যূনতম ১৪ টাকা বাস ভাড়া করা হবে। এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব সরকার সিদ্ধান্ত নিক। আর বাস ভাড়া বৃদ্ধির ব্যাপারে সরকার সিদ্ধান্ত না নিলে ১৫ জানুয়ারির পর থেকে আন্দোলনের নামবে তারা।

গত বুধবার দক্ষিণ কলকাতায় কলকাতা ও শহরতলীর বাস মালিক সংগঠনগুলোর মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিল মোট ৬ টি বাস মালিক সংগঠনের প্রধানরা। তাদের দাবি গত কয়েক মাস ধরে ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বাড়ছে টায়ারের দাম এবং বিমার খরচও বেড়ে গেছে। অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি আগের তুলনায় খরচ হচ্ছে। কিন্তু করোনা সংক্রমনের ভয়ে বাড়ছে না বাসে যাত্রী সংখ্যা। এতদিন বাস মালিক সংগঠনগুলি ভেবেছিল লোকাল ট্রেন চালু হলে তাদের অবস্থা ফিরবে। কিন্তু লোকাল ট্রেন চালু হয়ে গেলেও যাত্রী সংখ্যা তেমন কোনো হেরফের হয়নি। ফলে বাস মালিককে প্রবল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, “লকডাউনের পর বাস সংক্রান্ত সমস্ত প্রতিশ্রুতি সরকার যা দিয়েছিল তা কিছুই পূরণ হয়নি। তার ওপর যাত্রী সংখ্যা বাড়ছে না। এই জন্য একটি রুটে যাত্রী সংখ্যা কম হওয়ায় একদিনে সব বাস নামানো যাচ্ছে না। এর ফলে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মালিকদের। এই জন্য বাস ভাড়া বাড়ানো ছাড়া আর কোন উপায় নেই। তাদের দাবি বাসের ন্যূনতম ভাড়া ১৪ টাকা করতেই হবে।”

অন্যদিকে সরকারের নবগঠিত পরিবহন বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন মদন মিত্র। তিনি বলেছেন, “এর আগে পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। সে বাস মালিকদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কোন কথাই বলেনি। তাই সমস্যার কথা অধরাই রয়ে গেছে। এই সমস্যা শুভেন্দু তৈরি। এবার আমি ওদের সাথে কথা বলে সমস্যার সমাধান করে নেব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026