ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু এর জন্য প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম পাওয়া যাচ্ছে না বলে দেশের চিকিৎসকমহল থেকে অভিযোগ আসছে। চিকিৎসকদের কাছে পৌঁছাচ্ছে না N-95 মাস্ক। এরকম কঠিন পরিস্থিতিতে দেশের মানুষের জন্য খারাপ খবর সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, যেখানে দেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া যাচ্ছে না, সেখানে বিদেশে প্রচুর পরিমানে প্রয়োজনীয় জিনিস রফতানি করা হচ্ছে।
সূত্র অনুযায়ী জানা গেছে যে ভারত প্রায় ৯০ টন করোনা চিকিৎসার সরঞ্জাম এবং কিট সার্বিয়াতে রফতানি করেছে। UNITED NATIONS DEVELOPMENT PROGRAMME -র সার্বিয়ার একটি ট্যুইটার হ্যান্ডেল মারফত বিষয়টি সামনে এসেছে। সেখানে লেখা রয়েছে যে আজ ২কার্গো বিমান বোয়িং ৭৪৭-এ ৯০ টন চিকিৎসার সরঞ্জাম নিয়ে ভারত থেকে বেলগ্রেডে পৌঁছেছে। এই জিনিষগুলি সার্বিয়ানগভ কিনেছে বলে টুইটে জানা গেছে।
এই এতো টন জিনিসের মধ্যে রয়েছে ৫০ টন অপারেশনের গ্লাভস, অনেক মাস্ক, চিকিৎসার পোশাক রয়েছে। যেগুলি বর্তমান সময়ে চিকিৎসকদের অত্যন্ত প্রয়োজনীয়। সরঞ্জামের অভাবে তাঁরা কাজ করতে অসুবিধায় পড়ছেন। কিন্তু তবুও এই বিষয় সামনে আসায় চিন্তার ভাঁজ পড়েছে দেশের মানুষের মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…