নিউজ

২৪ ঘন্টায় সর্বোচ্চ ৮৬৫ জন, ২.৫ লক্ষ মৃত্যুর আশঙ্কা হোয়াইট হাউসের

প্রথম বিশ্বের অন্যতম নিয়ন্ত্রক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা অনুযায়ী খুব শীঘ্রই আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরটি করোনা ভাইরাসের পরবর্তী ভরকেন্দ্র হয়ে উঠতে চলেছে। সেই আশঙ্কা কিছুটা হলেও সত্য প্রমাণ করে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক কোভিড ১৯-এ আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করা তথ্য অনুসারে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘন্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মহামারীর ফলে রেকর্ড সংখ্যক ৮৬৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮ টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছিল ৩০০৮। ২৪ ঘন্টা পর মঙ্গলবার রাত সাড়ে ৮ টাতে সেখান থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭৩-এ। যা গত ২৪ ঘন্টায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে রেকর্ড সংখ্যক মৃত্যু বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যে মোট সংক্রমণের তালিকায় ইতালি, স্পেন ও চীনকেও ছাপিয়ে গিয়েছে আমেরিকা। বর্তমানে সেখানে মোট ১৮৮১৭২ জনের করোনা ভাইরাসের সংক্রমণের চিহ্ন পাওয়া গেছে। যা গোটা বিশ্বের ক্ষেত্রে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, আগামী দু’সপ্তাহ আমেরিকাবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক হতে চলেছে। এই মহামারীকে তিনি প্লেগের সঙ্গে তুলনা করেছেন। করোনা ভাইরাসের কারণে প্রায় ২৪০০০০ আমেরিকাবাসীর মৃত্যুর আশঙ্কা করছে হোয়াইট হাউস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026