চাপে পড়ে পিছু হটছে চীন, লাদাখের তিন এলাকা থেকে সরল ড্রাগন সেনা
নয়াদিল্লি: পূর্ব লাদাখের উত্তেজনা নিয়ে এবার চিনকে কড়া জবাব দিল ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চিন সীমান্তে যে ধরনের গতিবিধি চালিয়ে যাচ্ছে সেটা দুই দেশের মধ্যে হওয়া শান্তি-চুক্তির পরিপন্থী।
আজ, শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘গত ৬ মাস ধরে আমরা যে ধরনের পরিস্থিতি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দেখতে পাচ্ছি, সেটা চিনের স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টার ফলাফল। এহেন কার্যকলাপ ভারত-চিন সীমান্তে শান্তি বজায় রাখার জন্য দুই দেশের মধ্যে হওয়া শান্তি এবং সাম্যের চুক্তি ভঙ্গ করে।’
প্রতিবেশীদের মধ্যে চলতে থাকা টানাপড়েন নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, ‘যেমনটা গত সপ্তাহেই বলেছিলাম, দুই দেশের মধ্যে বুনিয়াদী বিষয়টাই হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলা এবং ১৯৯৩ ও ১৯৯৬ সালে হওয়া চুক্তির পালন করা যাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা বজায় থাকে। যেই চুক্তিতে সৈন্য একত্রিত করার থেকেও বিরত থাকতে বলা হয়েছে। আমাদের উচিত, এই চুক্তি পালনের মাধ্যমে পরিস্থিতিকে আয়ত্তে রাখা।’ কিন্তু, চিন এমনটা করছে না বলেই স্পষ্ট অভিযোগ ভারতের।
যদিও বেজিংয়ের তরফে উল্টোটাই দাবি করা হয়েছে। চিনা বিদেশ মন্ত্রকের বক্তব্য, আমরা কঠোরভাবে চুক্তি পালন করছি এবং শান্তিপূর্ণ পদ্ধতিতে সীমান্ত সমস্যা মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত এই দাবি শুনলেও বাস্তব তাঁদের সেনা যতক্ষণ না নমনীয় ভাব দেখাচ্ছে, ততক্ষণ শুকনো আশ্বাস মানতে আর রাজি নয় নয়াদিল্লি।
এই প্রসঙ্গেই ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ‘দুই দেশই সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে। আমরা আশা করি এই কথোপকথনের ফলে ইতিবাচক কোনও আঙ্গিক উঠে আসবে। এবং সীমান্তে উত্তেজনার ঘটনার পুনরাবৃত্তি হবে না।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…