ইদানিং অভিনেত্রী পায়েল সরকার বোল্ড লুকে একের পর এক ফটো শেয়ার করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি পায়েল ইন্সটাগ্রামে খোলামেলা পোশাকে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে হালকা বেগুনি রঙের বিকিনি টপ ও স্কার্টের উপর সি থ্রু সেম কালারড নেটের পোশাকে পায়েলকে যথেষ্ট সুন্দরী লেগেছে। পায়েলের প্রতিটি ছবির মতো এই ছবিটিও ভাইরাল হয়েছে। কিন্তু এই ছবির পোশাকটি সম্ভবত ডিজাইন করা হয়েছে বলিউডের টেলি অভিনেত্রী রেশমি দেশাই-এর পোশাকের অনুকরণে। কিছুদিন আগেই রেশমি হুবহু একই ডিজাইনের পোশাকে ছবি তুলে ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। রেশমির পোশাকটির রঙ ছিল গোলাপি। ফলে অনেকেই বলছেন, পোশাকের ডিজাইনের ব্যাপারে পায়েলের আরও একটু ওয়াকিবহাল থাকা উচিত।
সম্প্রতি ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছিল পায়েলের একটি ভিডিও রিল। এই রিলটিতে পায়েল একটি বোল্ড কালো পোশাকে শুটিং করতে দেখা গিয়েছিল । বোল্ড ড্রেসে পায়েলকে অপূর্ব সুন্দরী লেগেছে। ভিডিওটি পোস্ট করে পায়েল ক্যাপশন দিয়ে লিখেছিলেন, জীবন কখনো থেমে থাকে না। এর আগে সাদা শার্টের সঙ্গে বিকিনি টপ পরে একটি ছবি শেয়ার করেছেন পায়েল। তবে বাথটবে ফেনার মধ্যে পায়েলের একটি ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ছবিতে পায়েলের লাল টুকটুকে ঠোঁট সকলের নজর কেড়েছে। এছাড়া ব্ল্যাক ব্রালেট পরে আরেকটি ছবি শেয়ার করেছেন পায়েল যা তাঁর পাশের বাড়ির মেয়ের ইমেজকে ভেঙে দিয়েছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মিসম্যাচ’ -এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন পায়েল। এই ওয়েব সিরিজে পায়েলের বোল্ড লুক যথেষ্ট জনপ্রিয় হয়েছে নেটিজেনদের কাছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন পায়েল। 2004 সালে অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায় পরিচালিত ফিল্ম ‘শুধু তুমি’-র মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন পায়েল। 2007 সালে মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে অভিনয়ের অফার পান পায়েল। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত মুম্বইতে কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন পায়েল। এর মধ্যে ‘লেডিজ স্পেশ্যাল’ সিরিয়ালে পায়েলের অভিনয় প্রশংসিত হয়। অভিনেত্রী নীনা গুপ্তা পায়েলকে শক্তিশালী ও সম্ভাবনাময় অভিনেত্রী বলে অভিহিত করেন। এরপর টলিউডে ফিরে আসেন পায়েল। টলিউডে ফিরে এসে অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত ফিল্ম ‘ক্রস কানেকশন’-এ পায়েলের অভিনয় প্রশংসিত হয়। কিন্তু টলিউডের অধিকাংশ ফিল্মে পায়েলের ইমেজ ছিল পাশের বাড়ির মেয়ের। কিন্তু ‘মিসম্যাচ’ ওয়েব সিরিজটি পায়েলকে ভার্সেটাইল ও বোল্ড অভিনেত্রীর তকমা দেয়।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…