খেলা

নিউজিল্যান্ড সফরে ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষনা, সহঅধিনায়ক হিসেবে দলে এলেন এই তাবড় ক্রিকেটার

নিউজিল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য রবিবার ভারতীয় দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা ও মহম্মদ শামি দলে ফিরলেও আশ্চর্যজনক ভাবে নির্বাচকরা সঞ্জু স্যামসনকে ১৬ সদস্যের স্কোয়াড থেকে বাদ দিয়েছেন। একমাত্র উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন রিষভ পন্ত।

ব্ল্যাক-ক্যাপদের বিপক্ষে ৫ টি টি-টোয়েন্টিতে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। ২৪ জানুয়ারী থেকে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে। এরপর এই সফরে ভারত ৩ টি একদিনের ও ২ টি টেস্ট ম্যাচ খেলবে কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে। দীর্ঘ চোট বিরতির পর সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফেরা ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ, ওপেনার শিখর ধাওয়ানের পাশাপাশি টি-টোয়েন্টিতে তাঁর জায়গা ধরে রেখেছেন।

আরও পড়ুন : রোহিত, রাহুল এবং ধাওয়ানের মধ্যে দুজনকে বাছতে চিন্তায় টিম ম্যানেজমেন্ট

অলরাউন্ডার হার্দিক পান্ড্য, যিনি টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হয়েছিল কিন্তু শনিবার মুম্বইয়ের ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে তাকে নির্বাচিত করা হয়নি। ফলস্বরূপ, নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয়-এ দল থেকেও তাকে বের করে দেওয়া হয়। নির্বাচকরা তাকে রঞ্জি ট্রফির খেলায় পরীক্ষা না করেই স্কোয়াডে নিয়ে নিয়েছিলেন। তামিলনাড়ুর অধিনায়ক বিজয় শঙ্করকে ভারতীয়-এ দলের সঙ্গে পান্ড্যের বদলে নিউজিল্যান্ডে পাঠানো হয়েছে। তারা নিউজিল্যান্ড-এ দলের বিপক্ষে ৫০ ওভারের দুটি ওয়ার্ম-আপ ম্যাচ, তিনটি লিস্ট-এ ম্যাচ এবং দুটি চার-দিনের টেস্ট ম্যাচ খেলবে।

ভারতীয় টি-টোয়েন্টি দল শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে। বিরাট কোহলির দল নিউজিল্যান্ড যাওয়ার আগে ১৪ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে। সীমিত ওভারের সহ-অধিনায়ক রোহিত শর্মা এবং ফাস্ট বোলার মহম্মদ শামি শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান দলের বিপক্ষে একদিনের সিরিজে দলে ফিরবেন তারা।

আরও পড়ুন : অধিনায়ক হিসেবে আরও একটি মাইলফলক অর্জন বিরাট কোহলির

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড

বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা(সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, রিষভ পন্ত(উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মনীশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026