নিউজ

ফের হামলা মার্কিনে, সেনাঘাঁটি উড়িয়ে দিল ইরান

ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ফের হামলা চালালো ইরান। রবিবার এই হামলার ঘটনা ঘটে। ইরাকের বাগদাদে থাকা একটি মার্কিন এয়ারবেসের উপর পরপর চারটি রকেট হামলা চালায় ইরান। এতে চারজন সেনা আহত হয়েছে বলে জানা গিয়েছে। ওই এয়ারবেসের নাম হলো আল বালাদ, এই আল-বালাদ হ’ল ইরাকের F-16 বিমানের প্রধান বিমানবন্দর যা তারা বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে আমেরিকা থেকে কিনেছিল।

সেনা সূত্র এএফপিকে জানিয়েছে, বর্তমানে এই ঘাঁটিটি মার্কিন বিমানবাহিনীর একটি ছোট দল এবং আমেরিকান ঠিকাদারা নিয়ন্ত্রণ করছিল, তবে মার্কিন ও ইরানের মধ্যে গত দুই সপ্তাহ ধরে উত্তেজনার কারণে বেশিরভাগ সেনাদেরই এখন থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। মাটকিন সেনার একটি সূত্র থেকে জানা যাচ্ছে, ‘প্রায় ৯০ শতাংশ মার্কিন উপদেষ্টা, সেলিপোর্ট এবং লকহিড মার্টিন কর্মীরা যারা বিমান রক্ষণাবেক্ষণে বিশেষী, তারা ইরানের হামলার হুমকির পরেই তাজি এবং এরবিলের কাছে ফিরে এসেছেন।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘আল-বালাদে একটি বিমান ও ১৫ জন মার্কিন সেনা থাকতে পারে, এর বেশি নেই।’

আরও পড়ুন : তহবিল শূন্য বিজেপির, RBI থেকে টাকা ধার মোদি সরকারের

ইরানি কম্যান্ডার জেনারেল কাসেম সোলেমানি হত্যার পর ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালানো শুরু করেছে। কিন্তু এই হামলায় বেশিরভাগ ক্ষেত্রেই ইরাকি বাহিনীকে আহত করেছে, তবে একজন আমেরিকান ঠিকাদারও মারা গেছে হামলার ফলে। মার্কিন সেনা সূত্রে খবর, বর্তমান উত্তেজিত পরিস্থিতিতে ইরাক থেকে সেনা সরিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে গেছে তারা, তবে কিছু সংখ্যক সেনা এখনো আছে যারা স্থানীয় সরকারকে সাহায্য করার জন্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026