খেলা

রোহিত, রাহুল এবং ধাওয়ানের মধ্যে দুজনকে বাছতে চিন্তায় টিম ম্যানেজমেন্ট

রোহিত শর্মা, কে এল রাহুল এবং শিখর ধাওয়ান, ভারতের এই তিন ওপেনার এখন চূড়ান্ত ফর্মে আছেন। বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি সহ রোহিত অভূতপূর্ব ভাবে ২০১৯ সালটি শেষ করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে ফেরা ধাওয়ানও রানে ফিরেছেন, আর রাহুলও ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। এদের মধ্যে থেকে দুজনকে বাছাই করা টিম ম্যানেজমেন্ট এর কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এটিকে একটি “ভাল দ্বিধা” বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন : অধিনায়ক হিসেবে আরও একটি মাইলফলক অর্জন বিরাট কোহলির

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচের আগে বিক্রম রাঠৌর সাংবাদিকদের বলেন, “আমরা একটি ভাল দ্বিধার মধ্যে রয়েছি। রোহিত অবশ্যই প্রথম পছন্দ। শিখর ও রাহুল দুজনেই ভাল খেলছেন। শিখর ওয়ানডেতে দুর্দান্ত প্রদর্শন করেছেন এবং রাহুলও বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। সুতরাং আমাদের শিখর ও রাহুলের মধ্যে একজনকে বাছতে হবে। এটা খুব চাপের। ম্যাচের আরও দু’দিন বাকি। রোহিতের সঙ্গী কে হতে চলেছে? টিম ম্যানেজমেন্ট একত্রে বসে এই সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন : টি-টোয়েন্টি তে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি জসপ্রিত বুমরাহ

সিরিজটি ১৪ জানুয়ারি মুম্বাইয়ে শুরু হবে। দ্বিতীয় ওয়ানডে ১৭ জানুয়ারি রাজকোটে এবং তৃতীয়টি ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে খেলা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে এই সিরিজের প্রাসঙ্গিকতা সম্পর্কে জানতে চাইলে রাঠৌর বলেছেন, “এটি আলাদা ফর্ম্যাট এবং ক্রিকেট আত্মবিশ্বাসের খেলা। সুতরাং একজন ব্যাটসম্যান এবং বোলার হিসাবে আপনি যখন অস্ট্রেলিয়ার মতো বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলবেন তখন সেই পারফরম্যান্স একটি পার্থক্য করে দেবে এবং এটি আপনাকে প্রচুর আত্মবিশ্বাস দেবে।” তিনি আরো বলেন, “আমরা এটিকে অন্য যে কোনও সিরিজের মতোই ভাবছি এবং বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলব। আমরা একটি দল হিসেবে আরও ভাল পারফর্ম করতে চাই এবং জিততে চাই”।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026