নিউজ

এই মুহুর্তের বড় খবরঃ ইমরান খানের বন্ধু, পরমাণু বোমা দিয়ে ভারতকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল!

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে ভারত-পাক দ্বৈরথ চলছেই। পাক প্রশাসন লাগাতার বিরোধিতা করে চলেছে ভারতের। তার সাথে যোগ দিয়েছিলেন পাক ক্রিকেটাররাও। বর্তমান পাক ক্রিকেট দলের সদস্য সরফরাজ আহমেদ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি সহ ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে মুখ খুলেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। কড়া ভাষায় হুমকি দিলেন ভারতকে।

দিন কয়েক আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁর স্মৃতিতে ট্যুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই তিনি পাকিস্তানে পারমাণবিক বোমা ফেলার প্রসঙ্গ তোলেন। মিয়াঁদাদের হুমকি তারই প্রত্যুত্তর বলে মনে করছে অভিজ্ঞ মহল। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর উত্তর দিতে গিয়ে মিয়াঁদাদ বলেন, “আমাদের কাছেও পরমাণু বোমা রয়েছে। আর সেটা আমরা এমনি এমনি রাখিনি। প্রয়োজনে ওটা দিয়ে ভারতকে উড়িয়ে দেব। আমরা একটা সুযোগ পেলেই ভারতকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখি।” কাশ্মীর ইস্যুতে পাকিস্তান যখন সবদিক থেকে কোনঠাসা তখন একদা সতীর্থ ইমরান খানের হয়ে এভাবেই ব্যাট ধরলেন তাঁর এক সময়ের বন্ধু।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026