নিউজ

বিজেপিকে ক্ষমতায় আসা নিয়ে যা বললেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী, জেনে নিন তিনি কি বলেছেন!

দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্টের আমলে সন্ত্রাস ও দুর্নীতির কোনো অভিযোগ নেই।কিন্তু এই আট বছরেই তৃণমূল সরকারের উপর মানুষের ঘৃণা তৈরী হয়েছে।যেটা কখনোই প্রত‍্যাশিত ছিল না।আর বাংলায় তৃণমূলের।সন্ত্রাস রুখতে যদি বিজেপিকে ক্ষমতায় আনা হয়, তবে সেটা হবে মারাত্মক।এই মন্তব্য করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ‍্যমন্ত্রী এবং সিপিএম নেতা মানিক সরকার।দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সম্মেলনে যোগ দিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার আগে ভোটারদের দুবার ভেবে দেখা উচিত।

কারণ ত্রিপুরার মানুষ বামেদের সরিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে।ত্রিপুরায় এখন বিজেপির শক্তির আস্ফালন শুরু হয়ে গেছে।রাজ‍্য জুড়ে সন্ত্রাস শুরু হয়েছে।বিজেপিকে ক্ষমতায় এনে ত্রিপুরার মানুষ সুখে নেই।ত্রিপুরায় সিপিএমের সরকারকে হঠিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে।তারপর পশ্চিমবঙ্গে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সম্মেলনে ত্রিপুরার প্রাক্তন মুখ‍্যমন্ত্রী ও সিপিএম নেতা মানিক সরকার বলেন, বিজেপি লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ভাবে প্রচুর ভোট পেয়েছে।বাংলার মানুষ যদি এই ফল দেখে ভাবেন আগামী বিধানসভা নির্বাচনে রাজ‍্যের ক্ষমতায় বিজেপিকে নিয়ে আসবেন, সেটা আত্মঘাতী চিন্তা হবে।

বিজেপিকে ক্ষমতায় আনার আগে ভেবে দেখা উচিত।মানিক সরকারের কথায়, ত্রিপুরার মানুষ বিধানসভা নির্বাচনের আগে ভেবেছিল বিজেপিকে ক্ষমতায় আনলে রাজ‍্যের প্রচুর উন্নয়ন হবে।কিন্তু মানুষের ধারণা ভুল হয়েছে।বিজেপি বিধানসভা নির্বাচনের আগে অনেক কথা বলেছিল।কিন্তু ত্রিপুরায় ক্ষমতা দখলের পর থেকে শক্তির আস্ফালন শুরু করেছে।কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না।এই মূহুর্তে বিজেপিকে ত্রিপুরার ক্ষমতায় এনে মানুষ ভালো নেই।তাই বাংলার ভোটারদের কাছে ত্রিপুরার প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বিজেপিকে ক্ষমতায় আনলে সেটা ভয়ানক হবে বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026