খেলা

সূর্য ঝড়ে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইন্দোরে বড় কীর্তি টিম ইন্ডিয়ার – IND Vs AUS

কে এল রাহুলের নেতৃত্বে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল ভারতীয় দল। গতকাল ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়লাভের পাশাপাশি বিরাট কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় দল। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ওডিআই বিশ্বকাপের পূর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে বিশ্রামে পাঠানো হয়েছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ সহ মোহাম্মদ সিরাজকে। ফলশ্রুতিতে টিম ইন্ডিয়ার নেতৃত্ব গিয়ে দাঁড়িয়েছিল কে এল রাহুলের কাঁধে।

গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। শুরুতে ঋতুরাজ গায়কোওয়াডের উইকেট হারিয়ে বিপদে পড়ে টিম ইন্ডিয়া। তবে শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ারের জোড়া শতকে শুরুতেই অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ফেলে দেয় ভারত। এরপর অধিনায়ক কে এল রাহুল এবং বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের ধ্বংসাত্মক অর্ধশত রানের ইনিংস অস্ট্রেলিয়ার জয়ের পথে শেষ পেরেকটি পুঁতে দেয়। প্রথমে ভারত ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

এদিকে ৪০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। পাশাপাশি বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি সমীকরণের দিক থেকে শুরুতেই হাতের বাইরে চলে যায় স্মিথদের। আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩ ওভারে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ৩১৭ রানে। আমরা আপনাদের বলি, বিশাল রানের এই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে ২১৭ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া। ফলশ্রুতিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে টিম ইন্ডিয়া।

শুধু বিশাল রানের ব্যবধানে জয়লাভ করাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান (৩৯৯) করেছে ভারত। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়া নিজেদের সর্বোচ্চ স্কোরটি (৩৮৩) করেছিল ২০১৩ সালে। এবার পুরাতন রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার বিপক্ষে তরুণ দল নিয়ে নয়া রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026