টেক বার্তা

৯৫ হাজার টাকায় বাড়ি নিয়ে যান ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক কার, এর সামনে টিয়াগোও হবে ফেল

দেশের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ির কথা উঠেই সবার আগে তালিকায় চলে আসে TATA TIAGO EV অথবা MG COMET EV- র নাম। তবে এবারে এমন একটি গাড়ি ভারতের বাজারে লঞ্চ হয়েছে যা এই দুটি গাড়িকে সমান সমান টক্কর দিতে পারে। উপরন্তু এই গাড়ির দাম এই দুটি জনপ্রিয় গাড়ির তুলনায় অনেকটাই কম। ফলে সবদিক থেকেই ইলেকট্রিক গাড়ি দুনিয়ায় এটি হতে চলেছে ভবিষ্যতের সব থেকে জনপ্রিয় গাড়ি। মুম্বাই ভিত্তিক স্টার্টআপ পার্সোনাল মবিলিটি ভেহিকেল PMV এই গাড়িটি লঞ্চ করেছে এবং এই গাড়ির নাম দেওয়া হয়েছে PMV EAS-E। এটি হতে চলেছে একটি মাইক্রোকার এবং এই গাড়িটির এক্স শোরুম দাম হবে মাত্র ৪.৭৯ লক্ষ টাকা।

এই গাড়িটির দৈর্ঘ্য হবে মাত্র ২৯১৫ মিলিমিটার। শুধুমাত্র ২০০০ টাকা টোকেন ভ্যালু দিয়ে আপনি এই গাড়িটি কিনতে পারেন। কোম্পানির দাবি এই গাড়িটি একবার চার্জ করলে ২০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ আপনাকে অফার করবে। এটি একটি ১৫ এম্পিয়ার সকেট থেকে চার্জ করা যেতে পারে এবং মাত্র ৪ ঘন্টায় এই গাড়ি চার্জ হয়ে যাবে। আপনার কাছে যদি এই সস্তা গাড়িতে কেনার বাজেট না থাকে তবে আপনি মাসিক ইএমআই দিয়েও এই গাড়িটি কিনতে পারেন। আপনি এই বৈদ্যুতিক গাড়িতে ২০ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে অবশিষ্ট পরিমাণে একটি অটো লোন গ্রহণ করতে পারেন। আপনি সর্বাধিক ৭ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে পারবেন। ৩ থেকে ৭ বছরের জন্য এই সুদ ধার্য হবে

আপনি যদি এই গাড়িটির জন্য অটো লোন গ্রহণ করেন তাহলে আপনি ব্যাঙ্ক অফ বরোদা থেকে অটো লোন গ্রহণ করতে পারবেন। এর জন্য আপনি ১৫০০ টাকা আলাদা করে প্রসেসিং ফি দিয়ে এই ব্যাংকের থেকে লোন গ্রহণ করতে পারেন। মাত্র ৭% সুদে আপনি এই লোন পেয়ে যাবেন। অন্যদিকে যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই গাড়িটির জন্য অটো লোন গ্রহণ করতে চান তাহলে আপনাকে ৭.২০ শতাংশ করে সুদ দিতে হবে। ফেডারেল ব্যাংক থেকে অটো লোন গ্রহণ করলে আপনাকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিতে হবে। তবে ফেডারেল ব্যাংকের সুবিধাটা হলো এই ঋণ আপনি ৫ বছর থেকে ৭ বছর পর্যন্ত গ্রহণ করতে পারেন। অর্থাৎ আপনি গাড়ির এক্স শোরুম মূল্যের ২০ শতাংশ ডাউনপেমেন্ট করে অবশিষ্ট টাকা লোন গ্রহণ করতে পারেন। এরপর সহজ ইএমআই দিয়ে এই লোন পরিশোধ করতে পারেন।

সাত বছরের হিসাব যদি আমরা দেখতে যাই, তাহলে এই গাড়িটির এমনিতে দাম ৪.৭৯ লক্ষ টাকা। এর ২০ শতাংশ ডাউনপেমেন্ট অর্থাৎ ৯৫,৮০০ টাকা। অর্থাৎ আপনাকে ৩,৮৩,২০০ টাকার লোন গ্রহণ করতে হবে। আপনি যদি ৭ বছরের জন্য ৮% সুদে এই লোন গ্রহণ করেন তাহলে আপনাকে প্রতি মাসে ৫,৯৭৩ টাকা করে ইএমআই দিতে হবে। এই হিসেবে আপনি ঋণে ১ লক্ষ ১৮ হাজার ৫০২ টাকা সুদ দেবেন। ঋণ দেওয়ার জন্য আপনার মোট অর্থ প্রদান হবে ৫,০১,৭০২ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026