টেক বার্তা

প্রথম দর্শনেই পয়সা উসুল, দুর্ধর্ষ লুক সহ ইলেকট্রিক বাইক লঞ্চ করল ওলা – OLA ELECTRIC BIKE

ইলেকট্রিক স্কুটার ছেড়ে এবার ইলেকট্রিক বাইকের দিকে পা বাড়ালো গাড়ি নির্মাণ সংস্থা ওলা। গত বছর স্বাধীনতা দিবসে প্রথমবারের জন্য নিজেদের ইলেকট্রিক বাইকের কথা প্রকাশে এনেছিল এই সংস্থাটি। এবার সেই চিন্তার বাস্তবায়ন ঘটতে চলেছে খুব শীঘ্রই। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে আজ থেকে ভারত মোটোজিপি (Bharat MotoGP) বাইক রেসিং আরম্ভ হয়েছে। যার অফিশিয়াল ইন্ডাস্ট্রিয়াল পার্টনার ভারতের প্রথম সারির বৈদ্যুতিক স্কুটার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric)।

আপনারা জানলে অবাক হবেন, ভারতের এই ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থাটি উক্ত অনুষ্ঠানে নিজেদের সুপার ইলেকট্রিক বাইক উন্মোচন করেছে। সেখানে ওলা তাদের সুপার ইলেকট্রিক বাইকের কনসেপ্ট মডেল তথা ডায়মন্ডহেড (Diamondhead) প্রদর্শন করেছে। শুধু তাই নয়, Cruiser, Adventure ও Roadster নামের আরও তিনটি বাইকের উপর থেকে পর্দা সরিয়েছে সংস্থাটি। আমরা আপনাদের বলে রাখি, সদ্য প্রকাশ্যে আসা ওলার ইলেকট্রিক বাইক ইতিমধ্যে গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

যদি ডায়মন্ডহেড ইলেকট্রিক বাইকের অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কথা বলি, তবে প্রথমেই এর কিলার লুক পাগল করে তুলেছে সবাইকে। তাছাড়া ডায়মন্ড আকৃতির ডিসপ্লে প্যানেল সবার নজর আকর্ষণ করেছে। আপনারা জানলে অবাক হবেন, প্রথাগত সাসপেনশনের বাইরে গিয়ে এই প্রথমবারের জন্য ওলা ইলেকট্রিক বাইক আলাদা কিছু করার চেষ্টা করেছে। আপনারা জানলে অবাক হবেন, ওলার এই বিশেষ বাইকের সামনের জায়গায় ডাবল ডিস ব্রেক উপলব্ধ থাকবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই ইলেকট্রিক বাইকটি পারফরমেন্স ভিত্তিক একটি স্পোর্টস বাইক। যা গতির দিক থেকে ভারতের সর্বোচ্চ গতির ইলেকট্রিক বাইক তথা Ultraviolette F77 কেও হার মানাবে। তবে বাজারের এই সেরা বাইক কবে নাগাদ লঞ্চ করা হবে সে সম্পর্কে কোন তথ্য প্রকাশ্যে আনেনি সংস্থাটি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026