খেলা

বৃষ্টির জন্য মাঝপথেই থমকে গেল চতুর্থ দিনের খেলা, ভারতের জিততে দরকার ৩২৪

ব্রিসবেন: বৃষ্টিই যত নষ্টের গোড়া। আজ, সোমবার(Monday) সারাদিনে মোট দু’বার বৃষ্টি খেলার আমেজটাকেই একেবারে শেষ করে দিল। এমনকী, বরুণদেবের আশীর্বাদে কিছুটা তাড়াতাড়িই শেষ করতে হল আজকের খেলা। অস্ট্রেলিয়াকে (Australia) ২৯৪ রানে অলআউট করার পর, আজ ভারত (India) আর বেশিক্ষণ ব্যাট করতে পারেনি। ব্যাট করতে নেমেছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল (Subhman Gil)। আগামিকাল, মঙ্গলবার (Tuesday) সকালে তাঁরা নতুন করে শুরু করতে পারবেন। আজ ভারতের এই দুই ব্যাটসম্যান মাত্র ১.৫ ওভার খেলার সুযোগ পেয়েছেন। ভারতকে এই ম্যাচ জিততে হলে আগামিকাল তাদের ৩২৪ রান করতে হবে।

ক্রিজ়ে আপাতত অপরাজিত রয়েছেন রোহিত শর্মা (৪) এবং শুভমান গিল (০)। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিততে হলে আগামীকাল ১০ উইকেটই ফেলতে হবে। আজ দিনের শুরুটা বেশ ভালোই করেছিল অস্ট্রেলিয়া। তারা ২৯৪ রান করে অলআউট হয়ে যায়। ভারতের সামনে জয়ের জন্য ৩২৮ রানের লক্ষ্যমাত্রা রাখে তারা। অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ একটি হাফসেঞ্চুরি করেন স্টিভ স্মিথ। তিনি আজ ৭৪ বলে ৫৫ রান করেছেন। তাঁর উইকেটটি শিকার করেছেন মহম্মদ সিরাজ।

আজ কার্যত আগুনঝরা গতিতে বোলিং করলেন মহম্মদ সিরাজ। এই টেস্ট দলে খেলার স্বপ্ন নিয়েই বাবার মৃত্যুর পর বাড়ি ফেরেননি হায়দরাবাদের তরুণ বোলারটি। তিনি টেস্ট ক্রিকেটে এই প্রথমবার আজ একটি ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন। আশা করা যেতেই পারে, এতদিনে বোধহয় তাঁরা বাবার আত্মা শান্তি পেল।

এছাড়া চার উইকেট শিকার করেছেন শার্দূল ঠাকুর। অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্ট আগামীকাল কেমন পারফর্ম করে এবং ভারতের ব্যাটিং ব্রিগেডের উপরে চাপ তৈরি করতে পারে, সেইদিকেই আপাতত সকলের নজর থাকবে। ভারতের দিক থেকে বিচার করতে গেলে, এই ম্যাচটা যদি তারা ড্র করতে পারে, তাহলে বর্ডার-গাভাসকার ট্রফি তাদের কাছেই থাকবে। আপাতত এই সিরিজ়ে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। তবে ভারত যে এই সিরিজ়টা জয় করতেই চাইবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026