নিউজ

বিজেপিকে জব্দ করার ফন্দি, বাংলার বিধানসভা ভোটে মমতার হাত ধরতে চান অখিলেশ

উত্তরপ্রদেশ: বিজেপিকে (BJP) কোণঠাসা করতে বিধানসভা ভোটে (Assembly Electin) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমর্থন করতে চান সমাজবাদী পার্টি (Samajbadi Party) নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। শিয়রে ঝুলছে বিধানসভা ভোট। আর এই আসন্ন নির্বাচনে কিছুটা দল ভারী হল ঘাসফুল শিবিরের। রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এপ্রিলের (April) মধ্যেই রাজ্যে নির্বাচন শেষ করে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। জানা যাচ্ছে, ২০২১-এর বিধাসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে সমাজবাদী পার্টি। এমনটাই জানালেন অখিলেশ যাদব।

সোমবার তিনি বলেন, “বিজেপি হিংসা ছড়িয়ে নির্বাচনে জিততে চাইছে । কিন্তু তা হতে দেওয়া যায় না । তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সমর্থন করব ।” এদিন তিনি উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বলেন, ২০১৭ সালে বিজেপি হিংসার প্রচার চালিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছিল। প্রসঙ্গত, সমাজবাদি পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দাবি করেন যে আগামী ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ফের একবার রাজ্যে ক্ষমতায় ফিরবে এবং সরকার গঠন করবে।

সেইসঙ্গে দাবি করেন কৃষকরা এই বিজেপি সরকারকে পথে বসিয়ে দেবে এবং তারপরেই গোটা দেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর এবার বিজেপির নজরে বাংলা। ইতিমধ্যেই বাংলার মসনদ দখলের লড়াইয়ে কোমর বেঁধে নেমে পরেছে গেরুয়া শিবির। জোর কদমে চলছে প্রচারপর্ব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026