খেলা

IND Vs AUS: ভারতীয় দলে চরম রাজনীতির শিকার হলেন এই ক্রিকেটার, একাদশে সুযোগ দিতে কোন মতে রাজি নন রোহিত শর্মা

চলতি সময় ভারতীয় ক্রিকেট দল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। বর্ডার-গাভাস্কার ট্রপির প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে রীতিমতো ধুলিস্যাৎ করে ম্যাচ জিতেছে রোহিত শর্মারা। তবে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে হলে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে হবে টিম ইন্ডিয়াকে। তবেই কোন বাধা-বিপতি ছাড়া ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে বিরাট কোহলিরা। আর এই কারণে গণিতের সমস্ত হিসাব-নিকাশ করেই তবে মাঠে নামছেন ভারতীয় ক্যাপ্টেন। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দলে চরম রাজনীতির শিকার হয়েছেন বিধ্বংসী ক্রিকেটার কুলদীপ যাদব।

আমরা আপনাদের জানিয়ে রাখি, চায়না ম্যান কুলদীপ যাদবকে ভারতীয় স্কোয়াডে রাখা হলেও বিগত কয়েক ম্যাচ ধরে মাঠে নামার সুযোগ মিলছে না তার। ড্রেসিংরুমে বসে সময় কাটাচ্ছেন ভারতের এই ধ্বংসাত্মক বোলার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হওয়া কুলদীপ যাদবকে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে অব্যাহতি দিয়েছিলেন অধিনায়ক কে এল রাহুল। এরপর থেকে ড্রেসিংরুমে বসে দলে ফেরার প্রমোদ গুণছেন তিনি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ৪ উইকেট সহ ৪০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন কুলদীপ যাদব। তবে তারপর থেকে আর জাতীয় দলে প্রবেশের সুযোগ জোটেনি তার কপালে। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ভারতীয় দলে চরম রাজনীতির শিকার হয়েছেন কুলদীপ যাদব। আর সেই জন্য ভারতের প্লেয়িং-১১ এ সুযোগ মিলছে না এই চায়না ম্যানের।

তবে কুলদীপ যাদবের স্থানে ভারতীয় একাদশে সুযোগ পাওয়া অক্ষর প্যাটেল ধ্বংসাত্মক পারফরমেন্স করছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। বল হাতে তো বটেই, ব্যাট হাতেও কোন অংশ পিছিয়ে নেই ভারতীয় এই অলরাউন্ডার। সিরিজের প্রথম ম্যাচে একটি উইকেটের পাশাপাশি ৮৪ রানের ধ্বংস খেলেন অক্ষর প্যাটেল। ফলশ্রুতিতে প্রথম ইনিংসেই ভারত অস্ট্রেলিয়ার সামনে লম্বা রানের লিড দিতে সক্ষম হয়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026