নিউজ

PAN Card Update: প্যান কার্ড থাকলে এখনই হন সাবধান, অন্যথায় জরিমানা হবে ১০,০০০ টাকা

আজকালকার দিনে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন। তবে মোটামুটি আজকাল সকলেই নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাঙ্ক জাতীয় যেকোনো কাজে সুবিধা পাওয়া যায়। তবে চলতি বছরে বাজেট ঘোষণার পর এই প্যান কার্ডের জন্য আপনার ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। কিন্তু কেন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আসলে সম্প্রতি আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা এবং বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। কত তারিখে মধ্যে করতে হবে এই লিঙ্ক?

আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আপনি যদি ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়াও এই কাজ না হলে ১ এপিল, ২০২৩ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ব্যাঙ্ক সমন্ধিত যেকোনো কাজে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে।

আপনাকে জানিয়ে রাখি, ঘরে বসেই আপনি লিঙ্ক করতে পারেন আধার ও প্যান কার্ড। এই কাজটি করার জন্য, আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in-এ ক্লিক করতে হবে। সেখানে আইডি, পাসওয়ার্ড এবং জন্মতারিখ ব্যবহার করে পোর্টালে লগইন করতে হবে। লগইন করার জন্য যে ইউজার আইডি প্রয়োজন তা হল আপনার প্যান (স্থায়ী অ্যাকাউন্ট নম্বর)। এর সাথে, আধারের সাথে আপনার প্যান লিঙ্ক করার জন্য একটি পপ-আপ উইন্ডোও খুলবে। লিঙ্ক করার জন্য আপনাকে মেনু বারে ‘প্রোফাইল সেটিংস’ এ ক্লিক করতে হবে। তারপর আপনাকে এর হোম পেজে ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই লিঙ্ক হয়ে যাবে আপনার প্যান কার্ড ও আধার কার্ড।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026