ভাইরাল & ভিডিও

VIDEO: ছাত্রদের সাথে ‘পাতলি কামারিয়া’ গানে ক্লাসরুমে মাতলেন শিক্ষিকা, হাই-হাই’ বলে চিৎকার শুরু

বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া, তাদের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসর কাটানোর সঙ্গী হিসেবেও ধরে নিয়েছে। এই নেটদুনিয়াতে কোন কিছুই ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ যদি তা নেটজনতার দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে, সেটি মুহূর্তে ভাইরাল হবে সকলের মাঝে। উল্লেখ্য, নেটদুনিয়ায় এমন অনেকেই রয়েছেন যারা এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন একাংশের মাঝে। অবশ্য তার একাধিক ঝলক নেটদুনিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।

সম্প্রতি ‘আলিশা’ নামের এক মহিলা নিজের শেয়ার করে নেওয়া একটি ইনস্টারিল ভিডিওর সূত্র ধরে চর্চায় রয়েছেন নেটজনতার একাংশের মাঝে। আপাতত, সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ডিং গান ‘পাতলি কামারিয়া মোরি’। আর সেই গানের তালেই নিজের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে ঐ শিক্ষিকা স্কুলে ক্লাসরুমের মধ্যেই বানিয়েছিলেন রিল ভিডিও। এদিন পড়ুয়াদের সাথে নিয়েই এই শিক্ষিকা পালন করছিলেন ক্রিসমাস। অবশ্য সেকথা তার শেয়ার করে নেওয়া রিল ভিডিওর ক্যাপশন দেখলেই স্পষ্ট হবে। রইল ঝলক।

ক্রিসমাস পালন উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের মাথাতে ছিল সান্টা টুপি, তার ঝলক রয়েছে ভিডিওতেই। এদিন তাদের সাথে আনন্দ করার জন্যই মজার ছলে এই ভিডিওটি বানিয়েছিলেন এই শিক্ষিকা। এদিন পড়ুয়াদের সাথে নিয়ে কেকও কেটেছিলেন তিনি, তার ঝলকও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে মজা পেয়েছেন নেটজনতার একাংশ, কমেন্টবক্সে তাদের মন্তব্যতেই স্পষ্ট সেকথা। তবে তাদের মাঝে একাংশের মত, স্কুলে ক্লাসরুমের মধ্যে শিক্ষিকার এমন ধরনের ভিডিও বানানো উচিৎ হয়নি। এই ধরনের গান কিংবা ভিডিও বানানো শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বলাই বাহুল্য, আলিশা নামের এই শিক্ষিকা নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওটির সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026