অত্যন্ত নিম্নমানের ফিল্ডিং ভারতীয় ক্রিকেটারদের, ভারতের লক্ষ্য ১৫৪

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সারির একটি দলের থেকে খারাপ ক্ষেত্ররক্ষণ ও নিম্নমানের উইকেট কিপিং কোন ক্রিকেটপ্রেমী আশা করেনা। খারাপ ফিল্ডিং প্রত্যেকটি ক্রিকেটপ্রেমীকে হতাশ করে তারা চায় তাদের পছন্দের ক্রিকেটাররা অসাধারণ অসাধারণ ফিল্ডিং এর মাধ্যমে তাদের মন জয় করে নেবে। রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অত্যন্ত নিম্নমানের ফিল্ডিং করতে দেখা গেল ভারতীয় খেলোয়াড়দের। ক্যাচ মিস, ওভার-থ্রো তে রান দেওয়া তো রয়েছেই তার থেকেও বেশি হতাশাজনক ব্যাপার হল উইকেটকিপার রিষভ পন্থের ভুল। এরকম ভুল গলি ক্রিকেটেও দেখা যায় না। ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন উইকেটকিপার তিন স্টাম্পের আগে কখনোই বল ধরতে পারেন না সর্বদা স্টাম্পের পিছনে বল ধরতে হয়। এই সাধারণ ভুলটিই করেন রিষভ পন্থ। তাই বাংলাদেশী ওপেনার লিটন দাস আউট হয়েও জীবনদান পান। বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে সক্ষম হয় অর্থাৎ ভারতের কাছে যার জন্য লক্ষ্যমাত্রা স্থির হয় ১৫৪ এবার ভারত এই লক্ষ্যে পৌঁছতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
Anirban Kundu

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026