আউট হওয়ার পর নটআউট, বিস্মিত সকল ক্রিকেটপ্রেমী

আজ বৃহস্পতিবার, ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ চলছে। পেটিএম টি-টয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ রাজকোটে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে এমন এক ঘটনা ঘটল যা আগে কোনোদিন প্রত্যক্ষ করেনি কোনো ক্রিকেটপ্রেমী।

ঘটনাটি হল আজ রাজকোটে দ্বিতীয় টি-টয়েন্টি ম্যাচের সময় যুজবেন্দ্র চাহলের ১২.৫ নম্বর বলটি সৌম সরকার এগিয়ে খেলতে গিয়ে ব্যর্থ হন। সেসময় সৌম সরকারকে স্ট্যাপিং করে প্যাভিলিয়ন পাঠান ঋষভ পান্ত। গ্রাউন্ড অ্যাম্পায়াররা এব্যাপারে নির্ভুল সিদ্ধান্তের জন্য তৃতীয় অ্যাম্পায়ার অনিল চৌধুরীর কাছে পাঠান। সেখানে অনিল চৌধুরী স্পষ্টভাবে বলেন এটি আউট। কিন্তু জায়েন্ট স্ক্রিনে লেখা উঠে আসে নট আউট। যা দেখে অবাক সবাই। তার একটু পর ভুল সংশোধনের পর আউট লেখা ওঠে জায়েন্ট স্ক্রিনে।

আরও পড়ুন : অত্যন্ত নিম্নমানের ফিল্ডিং ভারতীয় ক্রিকেটারদের, ভারতের লক্ষ্য ১৫৪

উল্লেখ্য আজ দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে টসে জিসে ভারত প্রথম বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিলেন বাংলাদেশী ওপেনার লিটন দাশ ও মহম্মদ নাইম। প্রথম দশ ওভারে বাংলাদেশ ভালো খেললেও শেষ দশ ওভার ভারত খেলা ঘুরিয়ে দেয়। বাংলাদেশ ২০ ওভারে ৬ টি উইকেট হারিয়ে মোট ১৫৩ রান করে। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহল ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026