সিউড়ি : ডিজে বাজানো এখন যেকোনো অনুষ্ঠানে একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে। বিয়ে বাড়ি, জন্মদিন, অন্নপ্রাশন কিংবা প্রতিমা বিসর্জন সবকিছুতেই এখন ডিজে নাচের ছড়াছড়ি। কিন্তু দাদুর শেষ যাত্রা করলেন নাতিরা ডিজে নাচের সঙ্গে। এমন কাজটি করেছেন সিউড়ির আনন্দপুর ডাংগা পাড়ার বাসিন্দা শংকরচরন মাল নামে এক নিহত ব্যক্তির নাতিরা।
প্রথম জীবনে এই নিহত ব্যক্তি চাষী ছিলেন। পরে তিনি স্কুল দপ্তরে চাকরি পান পরিদর্শকের কাজে। তার কোন পুত্র সন্তান নেই, রয়েছে 10 টি মেয়ে। তার যথেষ্ট বয়স হয়েছিল তাই বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
আরও পড়ুন : ওড়িশা নয়, পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বুলবুল’
এই নিহত ব্যক্তির দেহ নিয়ে বের হন তার মেয়েরাই। মৃতদেহটি রাখা হয় ট্রাকে এবং সঙ্গে ছিল ডিজে। সাথে রয়েছে তার 24 জন নাতি এবং তাদের ছেলেমেয়েরা। একেবারে প্রতিমা বিসর্জনের মত অভিনব কায়দায় তার মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তার আত্মীয় পরিজনেরা।
আসলে শংকর বাবু খুব আনন্দ মজা পছন্দ করতেন। তাই মরণের পরেও এই আনন্দটা যাতে তার মধ্যে পৌঁছে যায়, এমন কোন একটা সুপ্ত বাসনা থেকেই হয়ত তার পরিজনেরা এমন আয়োজন করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…