খেলা

IND vs ENG 1st ODI: আজ প্রথম একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১, দলে একাধিক পরিবর্তন

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আজ ভারত ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ভারতের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছিল। যেখানে একাধিক তারকা ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছিল বিসিসিআই। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের একাদশে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চলুন দেখে নেওয়া যাক, আজকের ম্যাচে কেমন হতে পারে ভারতের প্লেয়িং-১১

টপ অর্ডার ব্যাটিং: একদিনের সিরিজে দীর্ঘদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছে শিখর ধাওয়ান। মনে করা হচ্ছে, অধিনায়ক রোহিত শর্মার সাথে জুটি বাঁধতে চলেছেন তিনি। তাছাড়া তৃতীয় বিকল্প হিসেবে জাতীয় দলে বিরাট কোহলির জায়গা নিশ্চিত বলে মনে হচ্ছে।

মিডিল অর্ডার: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত শতকের সুবাদে আজকের ম্যাচে ভারতীয় একাদশে সূর্য কুমার যাদবের জায়গা নিশ্চিত বলে মনে হচ্ছে। তাছাড়া উইকেট রক্ষক হিসেবে ভারতের একাদশে থাকবেন ঋষভ পন্থ।

অলরাউন্ডার: দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করে বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি সিরিজে দুজনের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। তাই আজকের ম্যাচে অলরাউন্ডার হিসেবে এই দুই ভারতীয় ক্রিকেটারের জায়গা নিশ্চিত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

স্পিনার: ইংল্যান্ডের মাটি স্পিনার প্রতিকূল হওয়ায় আজ শুধুমাত্র একজন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে ভারত। যেখানে চতুর চাহালকে বল হাতে মাঠে দেখা যেতে পারে।

পেসার: ইংল্যান্ডের মাটি সর্বদা পেস বোলারদের জন্য কার্যকারী প্রমাণিত হয়েছে। তাই আজকের ম্যাচে ভারতীয় একাদশে একাধিক বিধ্বংসী পেস বোলার লক্ষ্য করা যেতে পারে। ভারতীয় দলের হয়ে জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুরকে বল হাতে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ শামি।

Kriti Lekha Shome

Recent Posts

সোমবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! কোথাও বৃষ্টি, কোথাও বাড়বে তাপপ্রবাহ

চৈত্রের শেষেও কলকাতায় বৃষ্টির দেখা নেই, উল্টে তীব্র গরমে নাজেহাল শহরবাসী। তবে এই পরিস্থিতির মাঝেই…

April 21, 2026

রেলের বড় সিদ্ধান্ত! লোকাল টিকিটে বিশেষ ছাড়, নিত্যযাত্রীদের জন্য স্বস্তি

নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। প্রতিদিন যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের…

April 21, 2026

ED-র নজরে নুসরত, বাংলাদেশে গম পাচার মামলায় তৃণমূলের তারকা প্রচারককে তলব

রাজ্যে বিধানসভা ভোটের দু’দিন আগে তৃণমূলের (Trinamool Congress) তারকা প্রচারক নায়িকা নুসরত জাহানকে (Nusrat Jahan)…

April 21, 2026

একের পর এক ছুটি! এপ্রিলে আর কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? জেনে নিন পুরো তালিকা

এপ্রিল মাস প্রায় শেষের দিকে, আর বাকি দিনগুলোতেও একাধিক ছুটির কারণে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হতে…

April 21, 2026

মাত্র ১ টাকায় ৩০ দিনের ভ্যালিডিটি! BSNL-এর অফার শেষ ৩০ এপ্রিল

সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য চমক নিয়ে এসেছে। মাত্র ১ টাকায় ৩০ দিনের…

April 21, 2026

Airtel দিল বড় ঝটকা! ৮৪ দিনের জনপ্রিয় প্ল্যান ৪০ টাকা বাড়ল

মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…

April 20, 2026