খেলা

IND Vs NZ: শুভ ‘ম্যানের’ পরে বোলারদের তোলপাড়, তৃতীয় টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড ভারতের

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে একাধিক রেকর্ডসহ ম্যাচ জিতেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে ম্যাচ জয়ের সাথে সাথে ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড তৈরি হয়েছে গতকালকের ম্যাচে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেন ভারতীয় ক্রিকেটারদের রমরমা ছাড়া আর কিছুই চোখে পড়েনি ক্রিকেট প্রেমীদের। প্রথমে ব্যাট হাতে ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বংসী ইনিংস এরপর বল হাতে বোলারদের ধ্বংসাত্মক পারফরমেন্স, সব মিলিয়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।

সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত ঈশান কিষাণের উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে। তবে শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠির ঝড়ো ইনিংসে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ডের অপ্রতিরোধ্য বোলিং লাইন-আপ। ফলশ্রুতিতে, ভারত নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রানের বিশাল লক্ষ্য মাত্রা অর্জন করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন শুভমান গিল। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটাই কোন ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বাধিক স্কোর।

ইতিপূর্বে, আফগানিস্তানের বিপক্ষে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে এই তালিকার শীর্ষে ছিলেন বিরাট কোহলি। এদিকে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের দেওয়া ২৩৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একরকম তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ৬৬ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ফলশ্রুতিতে ১৬৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। আপনাদের জানিয়ে রাখি, ১৬৮ রানে নিউজিল্যান্ডকে পরাজিত করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রানের ব্যবধানে জয়ের মুকুট পড়েছে টিম ইন্ডিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026