ভারতের বাজারে Brezza-র মার্কেট দখল করছে টাটার এই SUV, ৬ লাখ টাকায় মিলছে এই গাড়ি

এসইউভির বাজারে মূলত সব থেকে বেশি জনপ্রিয়তা থাকে সাব-৪ মিটার SUV গাড়ির। কিন্তু, যখন থেকে টাটা পাঞ্চ লঞ্চ হয়েছে, তখন থেকেই এটি মাইক্রো SUV সেগমেন্টে ঝড় তুলতে শুরু করেছে। এই মাইক্রো এসইউভি গাড়িটি ভারতে ভালো রেসপন্স পাচ্ছে বিগত কয়েক বছর ধরে। অনেকেই যারা কম টাকা খরচ করে একটি SUV-এর অনুভূতি পেতে চান, কিন্তু Brezza, Nexon-এর মতো দামি সাব-4 মিটার কমপ্যাক্ট SUV কিনতে চান না, তাদের কাছে Tata Punch হয়ে ওঠে সবথেকে ভালো বিকল্প।

টাটা পাঞ্চের দাম এবং বৈশিষ্ট্য

Tata Punch-এর দামের রেঞ্জ ৬ লক্ষ থেকে ৯.৫৪ লক্ষ টাকা পর্যন্ত (এক্স-শোরুম)। Pure, Adventure, Accomplished এবং Creative – এই চারটি ভেরিয়েন্টে উপলব্ধ এই টাটা পাঞ্চ গাড়িটি। এছাড়াও কিছু বিশেষ সংস্করণের সাথেও আসে এই গাড়ি। Tata Punch-এর কাজিরাঙ্গা সংস্করণটি টপ-এন্ড Creative ভেরিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। অন্যদিকে, ক্যামো সংস্করণটি এই গাড়ির Adventure ও Accomplished ভেরিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

এই গাড়িটি Maruti Suzuki Vitara Brezza – র থেকে আকারে ছোট হলেও গাড়িটি ৫ সিটার। এই গাড়িতে ৩৬৬ লিটার বুট স্পেস রয়েছে। এই গাড়িতে ৭.০ ইঞ্চি টাচস্ক্রিন সিস্টেম, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটো এসি, স্বয়ংক্রিয় হেডলাইট, ক্রুজ কন্ট্রোল, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD সহ ABS এবং রিয়ার পার্কিং ক্যামেরার মতো বৈশিষ্ট্যগুলি রয়েছে।

টাটা পাঞ্চ ইঞ্জিন এবং মাইলেজ

এটিতে একটি ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ৫-স্পীড ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্স বিকল্পগুলির সাথে চালু এসেছে। এই ইঞ্জিন ৮৬ PS সর্বোচ্চ শক্তি এবং ১১৩ Nm পিক টর্ক জেনারেট করে। এর ম্যানুয়াল সংস্করণটি পেট্রোলে ১৮.৯৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। অন্যদিকে, অটোমেটিক সংস্করণটি পেট্রোলে ১৮.৮২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026