খেলা

বিশ্বকাপে সিক্সার কিং রোহিতের একাধিক রেকর্ড, পাক্ বধ করে পয়েন্টস টেবিলের শীর্ষে বিরাট কোহলিরা

বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে একাধিক রেকর্ড গড়ার গৌরব অর্জন করেছে টিম ইন্ডিয়া। গত ১৪ই অক্টোবর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শক্তিশালী পাকিস্তানের পক্ষে বিস্ময়কর রেকর্ড গড়েছে ভারত। পাশাপাশি দলের অধিনায়কের মাথায় যুক্ত হয়েছে একাধিক নতুন রেকর্ড। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেবে টসে হেরে প্রথমে ব্যাটিং করে বাবর আজমরা। তবে ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং-এর কারণে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ১৯২ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রোহিত শর্মার বিধ্বংসী ইনিংস-এর সুবাদে ৭ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

দেখে নিন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড সমূহ-

১. বিশ্বকাপে একদলকে সর্বাধিকবার হারানোর রেকর্ড: বিশ্বকাপের ইতিহাসে এক দলকে সর্বাধিকবার হারানোর রেকর্ড এখন ভারতের কাছে। এই নিয়ে বিশ্বকাপে টানা ৮ বার পাকিস্তানকে পরাজিত করে এই রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে টিম ইন্ডিয়া।

২. বিরোধীদলকে ছক্কা মারার সুযোগ না দেওয়া: আমেদাবাদে ভারত-পাকিস্তান মহাযুদ্ধে ভারতীয় বোলারদের বিপক্ষে একটিও ছক্কা হাকাতে পারেনি পাকিস্তান।

৩. প্রত্যেক বোলার নিয়েছে ২ উইকেট: এই নিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপের ইতিহাসে একটি দলের পাঁচজন বোলার প্রত্যেকেই সমানভাবে উইকেটে দখল করেছেন। এর আগে ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে এবং ২০১৫ সালের নিউজিল্যান্ড বনাম শ্রীলংকার মধ্যে এমন ঘটনা ঘটেছিল।

এক নজরে দেখে নিন, বিশ্বকাপে রোহিতের রেকর্ড সমূহ:

১. সর্বাধিক সেঞ্চুরি মালিক: বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে শত রানের ইনিংসের সুবাদে তার সংগ্রহে এখন ৭টি সেঞ্চুরি। যেখানে শচীন টেন্ডুলকারের নামে রয়েছে ৬টি সেঞ্চুরি করার রেকর্ড।

২. ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ছক্কা: চলতি বিশ্বকাপে ওডিআই ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। ক্রিস গেইলকে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন তিনি।

৩. ওডিআই ক্রিকেটে ৩০০+ ছক্কা: একদিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন রোহিত শর্মা। ইতিপূর্বে শাহিদ আফ্রিদি (৩৫১) এবং ক্রিস গেইল (৩৩১) ছক্কা মেরে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন। বর্তমানে ওডিআই ক্রিকেটের রোহিতের ছক্কার সংখ্যা ৩০৩টি।

Kriti Lekha Shome

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026