খেলা

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ সফরে লেখা হবে ভাগ্য, ব্যর্থ হলেই দল থেকে ছাঁটাই হবেন এই ৩ ভারতীয় ক্রিকেটার

ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্য পাওয়ার পর ভারতীয় দলের লক্ষ্য এখন ক্যারিবিয়ানদের বিপক্ষে ওডিআই সিরিজ জয়ের। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ লক্ষ্য করে ইতিমধ্য শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে টিম ইন্ডিয়া। উইন্ডিজ সফর থেকে অনেক তারকা খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মধ্যে রয়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রিত বুমরাহর মতো তারকা ক্রিকেটাররা। মনে করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে একাধিক তারকা ক্রিকেটারের আগামী দিনে ভারতীয় দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নির্ধারিত হবে। অর্থাৎ এই সফরে ব্যর্থ ক্রিকেটারদের ছাঁটাই করা হবে ভারতীয় দল থেকে। চলুন দেখে নেওয়া যাক, কারা রয়েছেন এই তালিকায়-

৩. অক্ষর প্যাটেল: ভারতীয় দলে অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজার আধিপত্যের কারণে কখনোই ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি অক্ষর প্যাটেল। আর যেটুকু সুযোগ তিনি পেয়েছেন তার কখনো যোগ্য ব্যবহার করতে পারেননি তিনি। বর্তমানে ভারতীয় দলে একাধিক তরুণ স্পিনার রয়েছেন। তাই ভবিষ্যতে ভারতীয় দলে নিশ্চিত করতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট-বলে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠতে হবে তাকে। আসন্ন সিরিজে নিজেকে প্রমাণ করলে তবেই মিলবে ভবিষ্যতে ভারতীয় দলের টিকিট।

২. সঞ্জু স্যামসন: উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান হিসেবে নিজেকে বারবার প্রমাণ করার সত্ত্বেও ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি সঞ্জু। নির্বাচকরা বারবার তাকে দলের বাইরের পথ দেখিয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি। তবে এই মুহূর্তে ভারতের হাতে ঋষভ পন্থের মত বিধ্বংসী ব্যাটসম্যান-উইকেট রক্ষক রয়েছে। সেই কারণে জাতীয় দলে তার জায়গা প্রায় অনিশ্চিত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থ হলে চিরদিনের জন্য ভারতীয় দলের দরজা বন্ধ হতে পারে তার জন্য, এমনটা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সঞ্জু স্যামসন এখনও পর্যন্ত ভারতীয় দলের ১৪টি-টোয়েন্টি ম্যাচে ২৫১ রান করেছেন।

১. শিখর ধাওয়ান: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে শিখর ধাওয়ানকে দলনেতা করা হলেও ভবিষ্যতে ভারতীয় দলে তার জায়গা প্রায় অনিশ্চিত। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর নির্ভর করবে ভবিষ্যতে শিখর ধাওয়ান ভারতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন শিখর। ভারতীয় দলে কে এল রাহুলের প্রত্যাবর্তনে শিখর ধাওয়ানের স্থান চ্যুত হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026