সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি ভিডিও ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া ভিডিওতে দীনেশ লাল যাদব ও কাজল রাগওয়ানীকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
এই ভাইরাল হওয়া ভিডিওতে নদীর মধ্যেই নীরাহুয়ার সাথে জলকেলিতে মেতে উঠেছিলেন কাজল রাগওয়ানী। ভিডিওতে সাইকেল নিয়েই নদীতে নেমে যেতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে ঘটনাচক্রে ছবির দৃশ্য অনুযায়ী তাদের ঘনিষ্ঠভাবে দেখে ফেলেন অভিনেত্রীর পর্দার বাবা। এরপরই তিনি জানান অভিনেতা তাকে অপবিত্র করে দিয়েছেন। আর এর জন্য তাকে শাস্তির কথাও জানান তিনি। তবে শেষপর্যন্ত ছবিতে অভিনেতাকে কি শাস্তি দিয়েছিলেন তিনি! তা জানতে গেলে গোটা ছবিটি দেখতে হবে। উল্লেখ্য, এই ভিডিওটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘লাওয়ারিশ’এর হিট গান।
এই ভিডিওটি ‘সিনে বক্স সুরিয়া’ থেকে দু’বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে যা তিন লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। বলাই বাহুল্য, এই মুহূর্তে নিজেদের ছবির এই অংশটির সূত্র ধরেই নেটদুনিয়ায় নেটিজেনদের পাশাপাশি ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে চর্চায় এই অনস্ক্রিন তারকা জুটি। এনারা দুজনেই যে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম শ্রেণীর তারকা, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…