নিউজ

রাষ্ট্রসঙ্ঘের সভায় কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য ইমরান খানের, ক্ষুব্ধ ভারত

নিউইয়র্ক: পাকিস্তানের একের পর এক এই আগ্রাসন নীতির কারণেই তার ওপর যথেষ্ট রুষ্ট পৃথিবীর অন্যান্য দেশের নাগরিকরা। রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলিতে কাশ্মীর ইস্যু ও ভারত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আজ ভারতের সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ এর ফলস্বরূপ রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম সাধারণ সভা থেকে ওয়াক আউট করে ভারত৷

যার ফলে পাকিস্তানের নিন্দা করে ট্যুইটারে তিরুমূর্তি লেখেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতি এক ধরনের নতুন নীচু মানের কূটনীতি৷ পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও সীমান্ত সন্ত্রাস থেকে বিশ্বকে বিভ্রান্ত করতে বিরক্তিকর, বিদ্বেষপূর্ণ মিথ্যে, ব্যক্তিগত আক্রমণ, যুদ্ধে উস্কানিমূলক বিবৃতি৷ কড়া জবাব আসছে”।

এদিন রাষ্ট্রসঙ্ঘে বিবৃতিতে ইমরান খান বিভিন্ন দেশে “ইসলামোফোবিয়া” বাড়ছে বলে জানান৷ এমনকি তার অভিযোগ মুসলমানদের খুন করা হচ্ছে এবং মসজিদ ভাঙা হচ্ছে৷ আর এই যুক্তি প্রসঙ্গে পাল্টা ভারতও জানায় পাকিস্তানের অন্যকে নিয়ে মিথ্যে প্রচার করা উচিত নয় কারণ সবচেয়ে খারাপ মানবাধিকার লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধ হল সন্ত্রাসবাদ৷ এরপরে ভারত আরো আক্রমণ করে পাকিস্তানকে।

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো বলেন, “গত ৭০ বছরে বিশ্বের কাছে তুলে ধরার মতো পাকিস্তানের একমাত্র গৌরব হল, সন্ত্রাসবাদ, আদিবাসীদের সাফ, সংখ্যাগুরু মৌলবাদ, পরমাণুর গোপন ব্যবসা৷ এই সেই দেশ, যারা গ্লোবাল টেররিস্টদের পেনশন দেয়৷ যে রাষ্ট্রনেতার বক্তব্য আজ আমরা শুনলাম, তিনি ওসামা বিন লাদেনকে শহিদ আখ্যা দিয়েছিলেন গত জুলাইয়ে নিজের দেশের সংসদে দাঁড়িয়ে৷ ৩৯ বছর আগে দক্ষিণ এশিয়ায় গণহত্যা চালিয়েছিল এই পাকিস্তান৷ নিজেদের দেশের মানুষদেরই খুন করেছিল”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026