নিউজ

প্রাণ নাশের হুমকি যোগী আদিত্যনাথকে, হোয়াটসঅ্যাপ করে হুমকি অজানা ব্যাক্তির

লখনউ: নেতা মন্ত্রীদের হুমকি দেওয়া এখন কেমন যেন একটা জলভাত ব্যপার হয়ে গেছে। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে মেসেজ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে৷ মেসেজ এসেছিলো 9696755113 এই নম্বর থেকে৷ হুমকি দেওয়ার কারণ মুখতার আনসারিকে জেল থেকে না ছাড়ার নির্দেশ৷

সূত্রের খবর অনুযায়ী এর আগেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা বিস্ফোরণে হত্যা করা হুমকি দেওয়া হয়েছিল, আর এরপরে এদিন আবারও হুমকি দেওয়া হয়৷ এই ঘটনার পরেই লখনউতে মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে৷ ইতিমধ্যেই এই ঘটনায় হজরতগঞ্জ পুলিশ এফআইআর দায়ের করেছে। পুলিশ ও সাইবার সেলের টিম ঘটনার তদন্তও শুরু করেছে৷ প্রসঙ্গত, কিছু দিন আগেই প্রাণ নাশের হুমকি দেওয়া হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে কে।

কিছু দিন আগেই তিন থেকে চার বার ফোন আসে মুম্বইয়ের বান্দ্রায় উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রী-র ল্যান্ডলাইনে৷ ফোন করে হুমকি দেওয়া হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে উদ্ধব ঠাকরের বাসভবন৷

ফোন আসা মাত্রই বলা হয় দুবাই থেকে ফোন করা হয়েছে, কলার দাউদ ইব্রাহিম৷ উদ্ভব ঠাকরেকে ফোন করা ওই ব্যাক্তি জানান মুম্বাইয়ে উদ্ভব সরকার যা কাজ করছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়, সময়মতো নিজেকে শুধরে না নিলে উদ্ধব ঠাকরেকে প্রাণে মেরে ফেলা হবে৷ মাঝ রাতে আচমকা এই প্রাণ নাশের ফোন আসার পর স্বাভাবিক ভাবেই  মুখ্যমন্ত্রীর বাসভবনে বাড়ানো  নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়। পরে সেই যুবককে গ্রেফতারও করা হয়ে কলকাতা থেকে।

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026