নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মধ্যে রাফালের সংযুক্তিকরণ ঘটেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অন্দরে। এর ফলে ভারতীয় সেনাদের শক্তি আরও অনেক আঁটোসাঁটো হয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এবার রাফালে থেকেও বেশি শক্তিশালী যুদ্ধবিমান তৈরি করার পথে ভারত। আর এই যুদ্ধবিমানটি অন্য কোনও দেশে নয়, তৈরি হবে এ দেশের মাটিতেই। তিন বছর ধরে পড়ে থাকা এই প্রকল্পকে তড়িঘড়ি বাস্তবায়ন করার পথে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।
জানা গিয়েছে, ফ্রান্স থেকে যেসব রাফাল যুদ্ধবিমান এসেছে, তা চতুর্থ প্রজন্মের। আর ভারতে তৈরি এই যুদ্ধবিমানটি হবে পঞ্চম প্রজন্মের। তবে এই ফাইটার জেট বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে একই সারিতে বসতে ভারতের এখনও সময় লাগবে প্রায় ন’বছর। জানা গিয়েছে, 2029 সালে এই ফাইটার জেট প্লেন তৈরি করে ফেলবে ভারত।
প্রথমে এই যুদ্ধ বিমান তৈরি করার জন্য রাশিয়ার সাহায্য নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে প্রতিরক্ষামন্ত্রক সিদ্ধান্ত নেয় যে, এই যুদ্ধবিমান ভারতে তৈরি করা হবে। এমনকি এর ডিজাইন ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ডিজাইন তৈরি করেছে এরোনোটিকাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং এয়ারক্রাফট রিসার্চ এন্ড ডিজাইন সেন্টার। ভারতের হয়ে এই বিমানটি তৈরি করবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…