অক্টোবর মাস মানেই উৎসবের মাস। এ রাজ্যে যেমন বাঙালি মেতে ওঠে দুর্গোৎসব নিয়ে, ঠিক তেমনই ভিন রাজ্যে নবরাত্রি উৎসব এবং দশেরা নিয়ে মেতে ওঠে সকলে। আর এইসব উৎসব শেষে আসে দিপাবলী বা দিওয়ালী। আর দিপাবলীর আগে অর্থাৎ ধনতেরাসে সোনা কেনার হিড়িক সকলের মধ্যেই দেখা যায়। কারণ, এই শুভ মুহূর্তে সোনা কেনা একটা শুভ লক্ষণ বলেই সকলেই জানে। তাই সকলেই চেষ্টা করে, নিজেদের সাধ্যমত সোনা কিনে এই দিনে ঘরে এনে নিজের সংসারে লক্ষ্মী বিরাজ যাতে করা যায়। কিন্তু যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে ধনতেরাসে মধ্যবিত্তের নাগালের থাকবে কি সোনা? এই প্রশ্নই এখন সকলের মনে ঘোরাফেরা করছে। জানা গিয়েছে, সোনার দাম এখন নিম্নমুখী। বর্তমানে সোনার দাম ৫০,০০০ টাকা, ভরি প্রতি। সেপ্টেম্বর মাস থেকে সোনার দাম কমতে শুরু করেছে। সর্বোচ্চ সোনার দাম উঠেছিল ৫৫৬৮৪ টাকা। তবে আগামী দিনে কি আদৌ সোনার দাম আরও কত কমতে পারে? দীপাবলিতে ১০ গ্রাম সোনার দাম কত হবে? এই প্রশ্ন সবার মনেই জেগেছে।
করোনা পরিস্থতিতে বিশ্বজুড়ে শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে। তবে এখন অবিচ্ছিন্ন টার্নওভার দেখা দিচ্ছে। শেয়ারের পাশাপাশি মুদ্রার বাজারে ধীরে ধীরে পুনরুদ্ধার চোখে পড়ছে। তবে সোনার দামে রয়েছে তীব্র ওঠানামা।
তবে সোনা ব্যবসায়ীরা মনে করছেন ধনতেরাসের আগে সোনার দাম কমার সম্ভাবনা নেই। মানে একেবারে আগে যে দাম ছিল ১০ গ্রাম প্রতি সোনার, সেই দামে সোনা হয়তো নাও পাওয়া যেতে পারে। তবে ৫০ হাজারের নিচে দাম থাকবে, এমনটা বলা হচ্ছে।
দীপাবলি অবধি সোনার দামে কোনও বড় উত্থান বা পতনের কোনও সম্ভাবনা নেই। এমনকি দীপাবলীতেও প্রতি ১০ গ্রামে সোনা ৫০০০০-৫২০০০ এর মধ্যে থাকতে পারে। সুতরাং, আপনি যদি ধনতেরাসে সোনা কিনতে চান, তাহলে আপনাকে ৫০ হাজার টাকা সোনার মূল্য এটা ভেবেই এগোতে হবে। এর থেকে কম হবে এমনটা আশা করা বৃথা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…