২৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আজ,বুধবার ১ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন রিয়া।তবে রিয়া জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে।
১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।এর পরেই সুশান্তের প্রেমিকা রিয়ার বিরুদ্ধে সুশান্তকে মাদক দেওয়ার অভিযোগ উঠতে শুরু করে।সুশান্তকে বিভিন্ন পানীয়ের মাধ্যমে মাদক দেওয়ার অভিযোগ ওঠে।তদন্তে নেমে এনসিবি জানতে পারে রিয়া ও তাঁর ভাই সৌভিক,স্যামুয়েল মিরান্ডাদের সঙ্গে মিশে লকডাউনের সময়েও মাদক আমদানি করেছেন।রিয়াকে এনসিবি জেরা করলে তাঁর বয়ানেও অসঙ্গতি ধরা পড়ে।
এরপর রিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়।এছাড়াও কিছু হোয়্যাটসঅ্যাপ চ্যাটও প্রকাশ্যে আসে যেখানে মাদক সংগ্রহ করার প্রমাণ পাওয়া যায়।এমনকি বাজেয়াপ্ত করা ইলেকট্রনিক ডিভাইসগুলি থেকে রিয়া মাদক কারবারী ও পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন হলেও অভিযোগ উঠেছে।এরপর দুদিন লাগাতার জেরার পর রিয়াকে গ্রেফতার করা হয়।একইসঙ্গে গ্রেফতার হন রিয়ার ভাই সৌভিক,স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাওয়ান্ত।গ্রেফতারির পর রিয়াকে নিজেদের হেফাজতে নেয় এনসিবি।রিয়াকে বায়কুল্লা জেলে পাঠানো হয়।এদিকে মঙ্গলবার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ২০ অক্টোবর পর্যন্ত করা হলে বলিউডের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।রিয়ার জামিনের দাবিতে সরব হন স্বরা ভাস্বর,অনুভব সিনহারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…