ভারতের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ফলে সন্ত্রাসবাদের আড়ালে ছায়াযুদ্ধে নেমেছে তারা। তবে এতে বিশেষ লাভ করতে পারবে না। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দিয়েও কোন লাভ হবে না পাকিস্তানের। বরং আন্তর্জাতিক মঞ্চে বারবার পাকিস্তানের মুখোশ খুলে দেবে ভারত। এমনটাই জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শনিবার পুনেতে জাতীয় প্রতিরক্ষা একাডেমির উদ্বোধনে গিয়ে রাজনাথ সিং বলেন, ‘ওরা হারবেই।’ বিশ্ব দরবারে ওদের মুখোশ খুলে গেছে বলেও জানান তিনি। পাক মদতে ভারতে ঘটে চলা প্রতিটি সন্ত্রাসবাদী কার্যকলাপের পরে পাকিস্থানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। আন্তর্জাতিক মঞ্চেও কোনঠাসা করেছে পাকিস্থানকে। এর কৃতিত্ব সম্পূর্ণ প্রধানমন্ত্রীর। এমনই জানিয়েছেন রাজনাথ। এরজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।
সন্ত্রাসবাদের মোকাবিলায় আমাদের দেশের সেনারা সদা প্রস্তুত বলেও জানান তিনি। এর জন্য ভারতের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়ার কৃতিত্ব সম্পূর্ণ আমাদের সেনাবাহিনীর। এর জন্য সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…