ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট এর সাথে গাঁটছড়া বেঁধে ভারতের বাজারে স্মার্ট টিভি আনতে চলেছে নোকিয়া। ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের ৫ তারিখ থেকে ক্রেতারা অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট থেকে নোকিয়ার স্মার্ট টিভি ক্রয় করতে পারবেন। শুধুমাত্র এর অর্থ এবং নোকিয়া-ব্র্যান্ডিং বাদে, তৈরি করা থেকে শুরু করে সারাদেশে বিতরণসহ যাবতীয় কার্যকলাপ ফ্লিপকার্ট দ্বারা পরিচালিত হবে।
সাম্প্রতিক নোকিয়া স্মার্ট টিভির একটি ফাঁস হওয়া চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়তে দেখা যায়। এছাড়াও টিভিটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ব্যুরো তে দেখা যায়। এটিতে একটি 55 ইঞ্চি 4K ইউএইচডি প্যানেলের পাশাপাশি একটি 55CAUHDN মডেল থাকছে। স্মার্ট টিভি টিতে রয়েছে অত্যন্ত আধুনিক প্রযুক্তির ডলবি সাউন্ড এবং ডিটিএস ট্রু-সাউন্ড সম্বলিত ফ্রন্ট স্পিকার থাকছে।
ফ্লিপকার্ট নোকিয়ার এই স্মার্ট টিভি বিক্রয়ের জন্য দুই ও তিন স্তরীয় শহর গুলির দর্শকদেরকে লক্ষ্যমাত্রা হিসেবে স্থির করেছে। পরের সপ্তাহেই টিভি টি লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে তখন এর সম্বন্ধে আরও বিস্তারিতভাবে গ্রাহকরা জানতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…