কলকাতা : সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি। আগাগোড়া রুদ্ধশ্বাস একটি ম্যাচ দেখেছে যুবভারতীর দর্শকেরা। এর পাশাপাশি খারাপ রেফারিংয়ের সাক্ষী থাকল যুবভারতী। মুম্বাইয়ের খেলোয়াড়দের বেশ কয়েকবার কার্ড দেখানোর ক্ষেত্রে কার্পণ্য দেখিয়েছেন রেফারি।
প্রথমার্ধের ৩৮ মিনিটে সুসাইরাজের গোলে এগিয়ে যায় এটিকে। চোটের জন্য আজ প্রণয় হালদার মাঠে নামেননি। ছিলেন না রক্ষণভাগের দায়িত্বে থাকা জন জনসনও। মুম্বাইয়ের বাঙালি খেলোয়ার প্রতীক চৌধুরি ৬২ মিনিটে কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এক সময় মনে হচ্ছিল দুই দল ১-১ গোলে খেলা শেষ করতে চলেছে।
অতিরিক্ত সময়ে মুম্বাইয়ের হয়ে গোল করেন অ্যাবিউ। তখন মনে হয়েছিল কলকাতা থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরবে মুম্বাই সিটি এফসি। ঠিক পরমুহুর্তেই ম্যাচের একদম অন্তিম মুহূর্তে নাটকীয় ভাবে গোল পরিশোধ করে রয় কৃষ্ণা এটিকের হার বাঁচান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…